ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু, শিশুকন্যা আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯ ২৭০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের লাল ব্রিজের কাছে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সুইটি খাতুন (৩০) নামে নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার কোলে থাকা দুই বছরের শিশুকন্যা অমিও গুরুতর আহত হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুইটি খাতুন গাইবান্ধা শহরের রফিকুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আলমডাঙ্গা রেলস্টেশনের অদূরে লাল ব্রিজের কাছে সুইটি খাতুন তার শিশুকন্যাকে কোলে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই সুইটি খাতুন মারা যান। আহত শিশুকন্যা অমিও। এলাকাবাসী অমিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে পোড়াদহ জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রাত সাড়ে ৯টায় ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) লুৎফুল কবির বলেন, আমি ঘটনাটি শুনেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু, শিশুকন্যা আহত

আপডেট সময় : ১২:২৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯