ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

সিলেট জুড়ে ঘরে ঘরে জ্বর সর্দি ও কাশি 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২ ৪৫৯ বার পড়া হয়েছে

আবুল কাশেম রুমন, সিলেট: সিলেট জুড়ে ঘরে ঘরে জ্বর,সর্দি ও কাশি রোগ দেখা দিয়েছে। বন্যার পরবর্তি পরিস্থিতির সিলেটের মানুষের মাঝে এ রোগ বেশি বৃদ্ধি পেয়েছে। বেশির ভাগ রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। প্রতিদিন পাল্টে যাচ্ছে হাসপাতালে চিত্র।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে। ১৭২ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ডায়রিয়া সহ পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন ২৫৬ জন। এর মধ্যে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা ২৩৪ জন। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, সিলেট জুড়ে আষাঢ় মাসে চিরায়ত দৃশ্য এই রোদ, এই বৃষ্টি। আবহাওয়ার পাশাপাশি হঠাৎ পরিবর্তন ঘটছে তাপমাত্রার। আর এতেই বাড়ছে জ্বর-সর্দি। সিলেট শহর থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালের আউটডোরে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। সম্প্রতি দেশে ভাইরাল ফিভারের পাশাপাশি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। তবে চিকিৎসকরা বলছেন এটা নাকি মৌসুমি জ্বর এ নিয়ে দ্বিধায় পড়ার কোন কারণ নেই, তবে তারা বলছেন, এই মুহূর্তে জ্বর এলে বাসায় বসে থাকার সুযোগ নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করাতে হবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা।
স্বাস্থ্য সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, এখন ঋতু পরিবর্তন হচ্ছে। দেখা যাচ্ছে দিনের বেলায় প্রচুর গরম, আবার তার ভেতরে হঠাৎ বৃষ্টি চলে এলো। কেউ কেউ একটু বৃষ্টিতেও ভিজল, ফলে হঠাৎ প্রচুর গরম থেকে শরীর ঠান্ডা হয়ে গেল জ্বর চলে আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সিলেট জুড়ে ঘরে ঘরে জ্বর সর্দি ও কাশি 

আপডেট সময় : ১১:২৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২