ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

বিয়ের ‘প্রলোভনে’ গৃহবধূকে ৮ বছর ধরে ‘ধর্ষণ’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১ ২৮৯ বার পড়া হয়েছে

বগুড়া ব্যুরো: বগুড়ার ধুনটে বিয়ের প্রলোভনে এক গৃহবধূকে (৪৫) আট বছর ধরে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকায় পুলিশ বৃহস্পতিবার রাতে তার প্রতিবেশী উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী সাতানীপাড়া গ্রামের সানোয়ার হোসেনকে (৫০) গ্রেফতার করেছে।

এর আগে প্রতারণার শিকার ওই গৃহবধূ তার বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওসি কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এজাহার সূত্র ও স্থানীয়রা জানান, ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জনৈক ব্যক্তির মেয়ের পার্শ্ববর্তী মথুরাপুর ইউনিয়নের খাদুলী সাতানীপাড়া গ্রামে বিয়ে হয়। তাদের সংসারে তিন ছেলের মধ্যে একজন অন্ধ। স্বামী জীবিকার তাগিদে অন্য দুই ছেলেকে নিয়ে ঢাকায় থাকেন। এ সুযোগে প্রতিবেশী দুই সন্তানের জনক সানোয়ার হোসেন গৃহবধূকে বিয়ের প্রলোভন দেন। একপর্যায়ে রাজি হওয়ায় স্বামী ও সন্তানদের অগোচরে গত আট বছর ধরে তাকে ধর্ষণ করে আসছে।

গৃহবধূ এজাহারে উল্লেখ করেছেন, গত ৮ ডিসেম্বর অন্ধ ছেলে বাড়িতে না থাকায় সানোয়ার বাড়িতে ঢুকে শারীরিক সম্পর্ক করতে চায়। বিয়ে করতে বললে সানোয়ার অস্বীকৃতি জানায় ও ধর্ষণ করে কৌশলে সটকে পড়ে। পরে গৃহবধূ গ্রামের মাতবরদের কাছে নালিশ করে বিচার না পাওয়ায় বৃহস্পতিবার বিকালে ধুনট থানায় প্রতিবেশী মৃত আলতাব হোসেনের ছেলে সানোয়ারের বিরুদ্ধে মামলা করেন।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, মামলাটি রেকর্ড ও বৃহস্পতিবার রাত ১০টার পর বাড়িতে অভিযান চালিয়ে আসামি সানোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও অন্যান্য আইনি কার্যক্রম চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিয়ের ‘প্রলোভনে’ গৃহবধূকে ৮ বছর ধরে ‘ধর্ষণ’

আপডেট সময় : ১০:২০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১