ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

জামান ও তার স্ত্রীকে খুঁজে বের করেন: পিয়াসা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১ ৩৫০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: বনানীর রেইনট্রিতে ধর্ষণকাণ্ড ও গুলশানের মুনিয়া আত্মহত্যাকাণ্ডে আলোচনায় আসা ফারিয়া মাহাবুব পিয়াসার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১১ আগস্ট) রিমান্ড শুনানি শেষে এজলাস থেকে পিয়াসাকে বের করে আদালতের হাজতখানায় নেওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে পিয়াসা বলেন, ‘জামান ও জামানের বউকে খুঁজে বের করেন।’

তার এই কথা শুনে সাংবাদিকরা পিয়াসাকে প্রশ্ন করেন, কে এই জামান? কিন্তু এর কোনও উত্তর দেননি মডেল পিয়াসা। তিনি শুধু বারবার জামান ও তার স্ত্রীকে খুঁজে বের করার কথা বলেন।

এর আগে আজ বুধবার গুলশান থানা ও ভাটারা থানার মামলার তদন্ত কর্মকর্তা দুই মামলায় পিয়াসার ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের জন্য আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে রবিবার (১ আগস্ট) রাতে বারিধারা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ঘরের টেবিল থেকে চার প্যাকেট ইয়াবা জব্দ করে ডিবি। তার রান্নাঘরের ক্যাবিনেট থেকে ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ফ্রিজে সিসা তৈরির কাঁচামাল পাওয়া যায় বলেও জানায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জামান ও তার স্ত্রীকে খুঁজে বের করেন: পিয়াসা

আপডেট সময় : ১২:৫৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১