ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

সাংবাদিক তানুর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি চায় সিআরইউ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৮:০০ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১ ৩৫২ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক: ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জাগোনিউজ২৪.কমের প্রতিনিধি তানভীর হাসান তানুকে গ্রেফতারের ঘটনায় ঢাকার কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ) তীব্র প্রতিবাদ জানিয়েছে। একইসঙ্গে মামলা প্রত্যাহার ও তানুর নিঃশর্ত মুক্তির দাবি জানান সংগঠনটি। রোববার কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) দফতর সম্পাদক মাসুদ রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি হাসিব বিন শহিদ ও সাধারণ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এ ঘটনার নিন্দা জানান।

বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতাকে বাকরুদ্ধ করতে চায় একটি গোষ্ঠী। তাই প্রতিহিংসাপরায়ণ হয়ে ও ব্যক্তি স্বার্থে এ আইনের চরম অপব্যবহার হচ্ছে৷ এই কালো আইন বাতিল করে স্বাধীন সাংবাদিকতার পথ সুগম করার জন্য সরকারের নিকট দাবি জানাচ্ছি একইসঙ্গে ঠাকুরগাঁওয়ে জাগোনিউজ২৪.কমের প্রতিনিধি তানভীর হাসান তানুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর হাসপাতালে বরাদ্দের বিপরীতে রোগীর খাবার পরিবেশনে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে তানুসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে শনিবার দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নাদিরুল আজিজের দায়ের করা এ মামলায় তানু ছাড়া বাকি যে দুজনকে আসামি করা হয়েছে, তারা হলেন বাংলাদেশ প্রতিদিনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু ও নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি রহিম শুভ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাংবাদিক তানুর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি চায় সিআরইউ

আপডেট সময় : ০২:৩৮:০০ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১