ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

টঙ্গীতে তরুণীকে হোটেলে আটকে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ ২৭৪ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে অসহায় তরুণীদের আবাসিক হোটেলে আটকে রেখে ‘অনৈতিক কাজে’ বাধ্য করার অভিযোগে এক হোটেল ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হোটেলের তালাবদ্ধ কক্ষ থেকে এক তরুণীকে উদ্ধার করা হয়। সোমবার (৫ জুলাই) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার হোটেল ম্যানেজারের নাম শহিদুল ইসলাম (৪৫)। তিনি যশোরের শার্শা উপজেলার লাউতারা এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে এবং গাজীপুরের টঙ্গী স্টেশন রোডের নোয়াগাঁও এলাকার হাবিব গেস্ট হাউজের ম্যানেজার।

ওসি জাবেদ মাসুদ জানান, বিভিন্ন প্রলোভন দেখিয়ে কিশোরী ও তরুণীদের আবাসিক হোটেলে এনে ‘অনৈতিক কাজে’ বাধ্য করে আসছে সংঘবদ্ধ একটি চক্র।

তিনি আরও জানান, গোপন সংবাদ পেয়ে রবিবার (০৪ জুলাই) রাতে হাবিব গেস্ট হাউজে অভিযান চালায় পুলিশ। এ সময় তালা দেওয়া একটি কক্ষ থেকে সিরাজগঞ্জ জেলা সদরের এক ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকায় ওই হোটেলের ম্যানেজার শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

টের পেয়ে ওই হোটেলের মালিক হাবিবুর রহমান এবং পার্শ্ববর্তী আজাদ রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউজের মালিক মাসুদ পালিয়ে যায়। এ বিষয়ে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টঙ্গীতে তরুণীকে হোটেলে আটকে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ

আপডেট সময় : ০৯:৪৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১