ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের

সোনারগাঁয়ে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১ ২৪১ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধিঃ পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ার চর গ্রামে সাংবাদিক মোঃসাজ্জাদ হোসেন (২৮) কে বৃহস্পতিবার (পহেলা জুলাই) স্থানীয় সন্ত্রাসীরা পিটিয়ে মারাক্তকভাবে আহত করায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় ওই সাংবাদিকের শশুর কামাল মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন। এঘটনায় পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানা যায়।

আহত সাজ্জাদ হোসেন বঙ্গ টিভির সোনারগাঁ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

অভিযোগ উল্লেখ করা হয়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ার চর গ্রামের শাহজালাল এর সঙ্গে সাংবাদিক সাজ্জাদ হোসেনের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শাহজালালের নেতৃত্বে তার ছেলে রোমান,ডালিম, সবুর খাঁন,মোঃসেলিম,মেহেদী হাসান,মকবুল হোসেন,উজ্জল মিয়া আঃ লতিফসহ ৮/১০ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে আষারিয়ার চর বাস স্টান্ডে সাংবাদিক সাজ্জাদ এর ভাড়াকৃত হোটেলে প্রবেশ করে হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। এসময় হামলাকারীরা সাংবাদিক সাজ্জাদ এর কাছে থাকা নগদ দশ হাজার টাকা ও সাথে থাকা ক্যানন ৭২০ মডেলের একটি ক্যামেরা লুট করে নিয়ে যায়।এর আগে আসামীরা হোটেলের পিছনের টিন কেটে প্রায় তিন লক্ষ টাকার মালামাল নিয়া যায়।

এ ব্যাপারে আহত সাজ্জাদ এর স্ত্রী বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই সন্ত্রাসীরা আমার স্বামীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।আসামীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সোনারগাঁয়ে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা

আপডেট সময় : ০১:২৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১