ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

মমতাজের ডক্টরেট ডিগ্রি ‘ভুয়া’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ ৩৬৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: ভারতের গ্লোবাল হিউম্যান পিস বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন ‘রিটার্ন টিকিট’-খ্যাত গায়িকা মমতাজ বেগম। এ খবরটি তিনি নিজের ফেইসবুক পেজেও শেয়ার করেন।

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন ওঠে।

এরপর সংবাদ পর্যবেক্ষণ বিষয়ক সাইট বিডি ফ্যাক্টচেক বিভিন্ন সূত্র পরীক্ষা করে জানায়, ভুয়া বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন মমতাজ।

গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি নামে একটি ওয়েবসাইট আছে যারা টাকার বিনিময়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়ে থাকে যা ভারতের দ্য ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি) অ্যাক্ট- ১৯৫৬ অনুযায়ী অবৈধ।

সংবাদমাধ্যমে বলা হয়, বিশ্বের প্রথম শিল্পী হিসেবে ৭০০টির বেশি একক অ্যালবামের রেকর্ড, সুদীর্ঘ ৩০ বছর বাংলা গানকে বিশ্বের দরবারে তুলে ধরা ও সমাজসেবা ছাড়াও নানামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত রেখে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন মমতাজ। যে কারণে তারা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শনিবার ‘ডক্টর অব মিউজিক’ পদক প্রদান করে। এটি দেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. পি. ম্যানুয়েল। এর ফলে বহু সম্মানে ভূষিত এ শিল্পী প্রথমবারের মতো ডক্টরেট ডিগ্রি পেলেন।

তবে ফ্যাক্টচেকের অনুসন্ধান বলছে, গ্লোবাল হিউম্যান পিস বিশ্ববিদ্যালয় ভারতের ইউজিসি অ্যাক্ট-১৯৫৬ অনুযায়ী কোনো বিশ্ববিদ্যালয়ই নয় এবং এটি কোনো ডিগ্রিও প্রদান করতে পারে না। ভারতের ৯৭৯টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই এ বিশ্ববিদ্যালয়ের নাম।

গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির নামে একটি ওয়েবসাইট পাওয়া গেছে। যা ঘেটে এর স্থায়ী ক্যাম্পাসের কোনো ঠিকানা পাওয়া যায়নি। তবে তাদের কিছু আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা দেওয়া আছে। এই ঠিকানাগুলো গুগল ম্যাপে সার্চ করে এই সম্পর্কিত কোনো কিছু পা্ওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়টির আঞ্চলিক কেন্দ্র হিসেবে কলকাতার একটি ঠিকানা ব্যবহার করা হলেও এই ঠিকানায় বিশ্ববিদ্যালয়টির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘেটে বিডি ফ্যাক্টচেক আরও বলছে, এখান থেকে কোনো আন্ডারগ্রাজুয়েট ও গ্রাজুয়েট ডিগ্রি দেওয়া হয় না। শুধু কিছু অনলাইনভিত্তিক কোর্সের লিংক দেওয়া আছে। তবে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি দেওয়া হয় অনেকগুলো বিষয়ে। বিশ্বে এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যেখানে আন্ডারগ্রাজুয়েট ও গ্রাজুয়েট ডিগ্রি না দিয়ে শুধু সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়।

গুগোল এর তথ্য অনুযায়ী জানা যায়, গোলমাল হিউম্যান পিস ইউনিভার্সিটি তাদের অবৈধ কার্যক্রম চালানোর জন্য গত বছর ভারতের পুলিশ অভিযান চালায়।

গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি’র বিরুদ্ধে টাকার বিনিময়ে ডিগ্রি দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি ওয়েবসাইটের প্রশ্নাবলি পাতায় বলা হয়েছে, চ্যারিটি কিংবা গবেষণা উন্নয়ন ব্যয়ের ফান্ড যোগাড় করার জন্য তারা সম্মানসূচক পিএইচডি ডিগ্রি প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মমতাজের ডক্টরেট ডিগ্রি ‘ভুয়া’

আপডেট সময় : ১১:১৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১