সংবাদ শিরোনাম :
বেসামাল কন্যা তাসনিম মীমের “আমি শুধু তোর”
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৩০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১ ৩৮৬ বার পড়া হয়েছে

ফারহান মৃধা: নতুন বছরে শুরুতেই ‘বেসামাল’ গানের মাধ্যমে দর্শক নন্দিত প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাসনিম মীম। তারই ধারাবাহকতায় “আমি শুধু তোর” শিরোনামে দর্শকদের জন্য আরও একটি নতুন গান নিয়ে হাজির জনপ্রিয় এই কন্ঠশিল্পী।
রাজু আহমেদের লেখায় অসাধারণ এই গানটি দর্শকদের জন্য আগামীকাল গানটি রিলিজ হবে টি এম মিউজিক ব্যানারে। গানে মডেল হয়েছেন : শোভন এবং ঐশী, ভিডিওটি নির্মিত করেছেন রাজ ফ্লিম।
“আমি শুধু তোর” শিরনামে এই নতুন গানটি সম্পর্কে কণ্ঠ শিল্পী তাসনীম মীম বলেন, এবারের গানটি একটু ভিন্নরকম করার চেষ্টা করেছি। আশা করছি দর্শকদের ভীষণ ভালো লাগবে।
দর্শকদের পাশে থাকার জন্য সকলের উদ্দেশ্যে তাসনিম মীম অনুরোধ জানান।























