ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

এবার থ্রিডি দেবী হচ্ছে নায়লা নাঈম…

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১ ৩৩৩ বার পড়া হয়েছে

তরুণ নির্মাতা আহমেদ সাব্বির নির্মাণ করতে যাচ্ছেন ‘কমলীবালা দেবী’। এটি হবে দেশের দ্বিতীয় থ্রিডি ছবি। আর এর প্রধান চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী নায়লা নাঈম।

তরুণ নির্মাতা আহমেদ সাব্বির জানান, ছবির বিষয়ে তারা ইতোমধ্যে ভারতের মুম্বাইয়ের স্কাইওয়ার্ক স্টুডিওয়ের প্রধান আশিষ মিত্তালের সঙ্গে কথা বলেছেন। প্রতিষ্ঠানটি ভারতের ‘রোবট টু’ এবং বাংলাদেশের ‘অলাতচক্র’ ছবিগুলোর থ্রিডি শুটিং থেকে শুরু করে অন্যান্য ব্যাপারে সহায়তা করেছে। ‘কমলীবালা দেবী’ প্রযোজনা করছেন নিশাত খান শর্মী। অষ্টাদশ শতাব্দীর অবিভক্ত বাংলার একটি রাজপরিবারের গল্প অবলম্বনে নির্মিত হবে ‘কমলীবালা দেবী’। এর চিত্রগ্রাহক হিসেবে থাকছেন তরুণ চিত্রগ্রাহক ইমরুল হাসান।

ছবিতে অভিনয়ের বিষয়ে নায়লা নাঈম বলেন,

এতে অভিনয়ের বিষয়ে নির্মাতার সঙ্গে কথা হয়েছে। তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি, আলোচনা চলছে। কাজের ব্যস্ততার কারণে ছবির গল্পটি দেখা হয়নি। সব কিছু চূড়ান্ত হলে এরপর জানাবো।

এদিকে, নায়লা নাঈমের জীবনী নিয়ে এর আগে বই প্রকাশ করেন আহমেদ সাব্বির। ‘নায়লা নাঈম দ্য কুইন অব কন্ট্রোভার্সি পার্ট ওয়ান’ শিরোনামে এটি প্রকাশ হয় গত বছর বইমেলায়, গ্রন্থিক প্রকাশনার ব্যানারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এবার থ্রিডি দেবী হচ্ছে নায়লা নাঈম…

আপডেট সময় : ১০:১৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১