ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

প্রেমে পড়েছেন ‘বেসামাল কন্যা’ তাসনিম মীম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১ ৩৪২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক:

প্রেমে পড়েছেন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাসনিম মীম। ছোটবেলা থেকেই তিনি হাবুডুবু খাচ্ছেন সুরের প্রেমে। আর এই প্রেমের ভেলায় ভেসে পৌঁছেছেন আজকের এই সুর সাফল্যে। তবে নতুন করে কোন একজন পছন্দের মানুষের প্রেমে পড়েছেন মিম এমনটাই বোঝা যাচ্ছে তার ফেসবুক পোস্টের মাধ্যমে।

সম্প্রতি প্রকাশ পেয়েছে সঙ্গীতশিল্পী তাসনীম মীমের একক গান “বেশামাল”। প্রকাশ পাবার পর থেকেই প্রশংসার জোয়ারে ভাসছেন মীম। এই গানটি প্রকাশ হওয়ার পরে ইতিমধ্যে বেশামাল কন্যা নামেই বেশ পরিচিতি পয়েছেন শ্রোতামহলে। গানটি প্রকাশ পায় প্রযোজনা প্রতিষ্ঠান টি-মিউজিক এর ব্যানারে। প্রজন্মের জনপ্রিয় এই সুন্দরী গায়িকা গানকে ভীষণ ভালোবেসেছেন ছোটবেলা থেকেই।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন – আমার আরো একটি গানের কাজ চলছে। আরো একবার চমকে দিতে চাই আমার দর্শক-শ্রোতাদের কে।
গ্ল্যামারাস এই গায়িকা একাধারে একজন মডেল। খুলনার মেয়ে তাসনীম মীম। প্রকৌশলী ইকবাল আজম এবং শারমিনা পারভীন এর একমাত্র কন্যা মীম। বাবা বর্তমানে পিজিসিবির প্রধান প্রকৌশলী হিসাবে কর্মরত। ধীরে ধীরে মীম হাঁটছেন তার সপ্নের পথে। গায়িকা এবং মডেল হবার পাশাপাশি তিনি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন নিয়মিত। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালের তড়িৎকৌশল বিভাগে তৃতীয় বর্ষের ছাত্রী মীম।

ইদানিং মীমের ফেসবুক পোস্টে দেখা মিলছে প্রেম প্রেম ভাব৷ প্রেমে পড়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে মীম বলেন- প্রেমে তো মানুষ অনেকবার পড়ে। আমি হয়তো ভালোবেসেছি। কার প্রেমে পড়েছেন মিম, কে সেই সৌভাগ্যবান? জানতে চাইলে প্রশ্নের জবাবে মীম হেসে বলেন- যার জন্য বেশামাল উৎসর্গ করেছি তাকেই। খুব শীঘ্রই কপালের লিখনকে সবার সাথে পরিচয় করিয়ে দিবো ইনশাআল্লাহ্।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রেমে পড়েছেন ‘বেসামাল কন্যা’ তাসনিম মীম

আপডেট সময় : ১১:০১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১