ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

অনুসন্ধানী রিপোর্টে টিআইবির পুরস্কার পেলেন এনটিভির শফিক শাহীন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০ ২৯৩ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক; সেরা অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন এনটিভির বিশেষ প্রতিনিধি শফিক শাহীন। অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ৯ জন গণমাধ্যমকর্মীকে পুরস্কৃত করেছে। ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে সেরা হয়েছে শফিক শাহীনের প্রতিবেদন।

পুরস্কার প্রদান উপলক্ষে রাজধানীর ধানমণ্ডির মাইডাস সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করে টিআইবি।

২০১৫ সালের ১৩ থেকে ১৫ অক্টোবর শফিক শাহীনের ‘সিলেট কেন্দ্রীয় কারাগারে ২৩ বছর ধরে বিনা বিচারে বন্দি ফজলু মিয়া’ শীর্ষক তিন পর্বের অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয় এনটিভিতে। একই বছরের ২৪ অক্টোবর যার ফলোআপ প্রতিবেদনও প্রচারিত হয়। এই প্রতিবেদনের জন্যই টিআইবির পক্ষ থেকে পুরস্কার পেলেন শফিক শাহীন ।

এ ছাড়া জাগোনিউজ ২৪ ডটকমের প্রতিবেদক শাহেদ শফিক, মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক বদরুদ্দোজা বাবু, যমুনা টেলিভিশনের সাংবাদিক মো. আলাউদ্দিন আহমেদ, জি এম ফয়সাল আলম, ভিডিও চিত্রগ্রাহক মহসীন মুকুল, কাজী মোহাম্মদ ইসমাইল, গোলাম কিবরিয়া ও দৈনিক ইলশে পাড় পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক রেজাউল করিমকে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ার কার্লোস মরেনো বলেন, টিআইর জরিপ অনুযায়ী গত দুই-তিন বছরে বাংলাদেশে দুর্নীতির মাত্রা কমলেও, তা আশাব্যঞ্জক নয়। দুর্নীতিকে শূন্যের কোঠায় নামিয়ে আনার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল, নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অনুসন্ধানী রিপোর্টে টিআইবির পুরস্কার পেলেন এনটিভির শফিক শাহীন

আপডেট সময় : ১০:০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০