ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি Logo সাভার পৌরসভার লাইসেন্স পরিদর্শক আমজাদ মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

আজ ভালোবাসার দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯ ৩৩৩ বার পড়া হয়েছে

আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ‘ভালোবাসা দিবস’। ভ্যালেন্টাইনস ডে। পাশ্চাত্যের দেশগুলোতে ভালোবাসার এই দিবস পালিত হয়ে আসছে বহুকাল আগে থেকে। গতকাল নানা আয়োজনে বরণ করা হয়েছে ঋতুরাজ বসন্তকে। বাসন্তি রাঙা বসন আর ফুলের শোভায় সেজেছিল রাজধানীসহ পুরো দেশ। ফাল্গুনের প্রথম দিনে বসন্তের দোলা লেগেছিল নানা বয়সী মানুষের হৃদয়েও। গাছে গাছে ফুটেছে শিমুল-পলাশ। বাহারি ফুলের রঙে মনটাকেও রাঙিয়ে নিচ্ছে তরুণ প্রজন্ম।

আজকের এ ভালোবাসা শুধুই প্রেমিক আর প্রেমিকার জন্য নয়। মা-বাবা, স্বামী-স্ত্রী, ভাইবোন, প্রিয় সন্তান এমনকি বন্ধুর জন্যও ভালোবাসার জয়গানে আপ্লুত হতে পারে সবাই। উপহার দেওয়া-নেওয়াও চলবে।

অনেকের মতে, ফেব্রুয়ারির এ সময়ে পাখিরা তাদের জুটি খুঁজে বাসা বাঁধে। নিরাভরণ বৃক্ষে কচি কিশলয় জেগে ওঠে। তীব্র সৌরভ ছড়িয়ে ফুল সৌন্দর্যবিভায়। পরিপূর্ণভাবে বিকশিত হয়। এই তো ভালোবাসা। প্রকৃতির এই ভালোবাসা মানুষের মাঝে ছড়াবে না তাই কী হয়! এমন ভাবনা থেকেই হয়তো ভালোবাসার ছড়াছড়ি!

কথায় আছে, মনের মানুষ পাশে থাকলে রোজই ভালোবাসা দিবস। তবে তাই হোক। ভালোবাসা দিবসে জেগে ওঠা মানবতার আবেগ শুধু একদিন নয়, বয়ে চলুক সারাবছর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আজ ভালোবাসার দিন

আপডেট সময় : ০২:৩২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯