ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পোড়া তেল-মবিল পুনরায় প্রক্রিয়াজাত করে বিক্রি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০ ৩৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁ ও চাইনিজ রেস্টুরেন্টে ব্যবহৃত পোড়া তেল এবং বিভিন্ন যানবাহনে ব্যবহৃত মবিল সংগ্রহের পর প্রক্রিয়াজাতের মাধ্যমে খাবার তেল হিসেবে তৈরি ও বিক্রি করতেন খায়রুল ইসলাম মামুন।

গত দুই বছর যাবত তিনি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ওই প্রক্রিয়াজাতকৃত তেল লিটারে ৫০ টাকা বিক্রি করে আসছিলেন তিনি।

পোড়া তেল ও মবিল পুনরায় প্রক্রিয়াজাত করে খাবার তেল হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয়ের অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানাধীন মীরেরবাগে অভিযান পরিচালনা করে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

অভিযানে সাড়ে চার হাজার লিটার পোড়া মবিল ও তেল জব্দসহ প্রতিষ্ঠানের মালিক ইসলাম মামুনকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে
র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাত আটটার দিকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাতিরঝিল থানাধীন মীরেরবাগ নতুন রাস্তা মসজিদ গলি ১৫/১ নং বাসায় অভিযান চালায় র‌্যাব-৩ এর একটি দল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

অভিযান শেষে তিনি জাগো নিউজকে বলেন, রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁ ও চাইনিজ রেস্টুরেন্টে খাদ্য সামগ্রী তৈরিতে বিপুল পরিমাণ তেল ব্যবহৃত হয় যা পরবর্তীতে অল্প দামে ক্রয় করতেন অভিযুক্ত খায়রুল ইসলাম মামুন।

পোড়া তেল ও মবিল সংগ্রহ করে তিনি তার বাসায় এনে প্রক্রিয়াজাত করার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ৪৫-৫০ টাকা লিটারে বিক্রি করে আসছিলেন।

ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, তার প্রক্রিয়াজাতকৃত এই তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। রাজধানীসহ দেশের বিভিন্নস্থানের বেকারি ও হোটেলগুলোতে তিনি ওই তেল সরবরাহ করতেন। যা আইনত দণ্ডনীয় অপরাধ।

এজন্য প্রতিষ্ঠানটির মালিক খায়রুল ইসলাম মামুনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তার প্রক্রিয়াজাত করা কারখানা সিলগালা করা হয়েছে। জব্দ করা হয়েছে সাড়ে চার হাজার লিটার পোড়া তেল ও মবিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পোড়া তেল-মবিল পুনরায় প্রক্রিয়াজাত করে বিক্রি

আপডেট সময় : ০৯:০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০