ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণ মামলা: টুইটারে আবারো বিস্ফোরক পায়েল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০ ২৮৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন পায়েল ঘোষ। এফআইআর দায়ের করার পর সম্প্রতি পায়েলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ভারসোভা থানার পুলিশ। কুপার হাসপাতালে পায়েলের মেডিকেল পরীক্ষাও করা হয়। আর এরপরেই এক টুইটা বার্তায় মুখ খোলেন পায়েল।

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র উদ্দেশে প্রশ্ন ছুড়ে পায়েল টুইটে লেখেন, ”আমি এমন একজন অপরাধীর বিরুদ্ধে মামলা দায়ের করেছি, যার বিরুদ্ধে অন্য আরও অনেকে একই রকম অপরাধের কথা বলেছেন। আমাকে পুলিশ ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করছে। অথচ অভিযুক্ত ঠাণ্ডা ঘরে আরাম করে বসে রয়েছেন। আমি কি বিচার পাব স্যার?”

এর আগে পায়েল ঘোষের আইনজীবী নীতিন সতপুতে বলেছিলেন, ”অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে। পরিচালকের বিরুদ্ধে ধর্ষণ, অন্যায়ভাবে আটকে রাখাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। আমরা চাই অনুরাগ কাশ্যপকে গ্রেপ্তার করা হোক। কারণ এই অপরাধটি জামিনযোগ্য নয়।”

উল্লেখ্য, এর আগে পায়েল ঘোষের আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন পরিচালক অনুরাগ কাশ্যপ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণ মামলা: টুইটারে আবারো বিস্ফোরক পায়েল

আপডেট সময় : ০২:১৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০