ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সিইসির মায়ের ইন্তেকাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯ ২৫৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার মা মোসা. আমেলা খাতুন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দুপুর ২টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের নওমালা গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, আমেলা খাতুন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় জানাজা শেষে তাকে নওমালা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বিষয়টি নিশ্চিত করে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুষ চন্দ্র দে জানান, খবর পেয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।

এদিকে আমেলা খাতুনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্জাহান মিয়া, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট তারিকুজ্জামান মনি ও দি পটুয়াখালী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মহিউদ্দিন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সিইসির মায়ের ইন্তেকাল

আপডেট সময় : ০৬:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯