ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ওয়েব সিরিজ: জিপি ও রবি’র ব্যাখ্যা চায় তথ্য অধিদপ্তর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০ ৩২৪ বার পড়া হয়েছে

ওয়েব সিরিজের নামে সেন্সরবিহীন ও কুরুচিপূর্ণ কন্টেন্ট প্রচারের বিষয়ে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও রবি’র কাছে ব্যাখ্যা চেয়েছে তথ্য মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, তাদের প্ল্যাটফর্ম এবং নেটওয়ার্ক ব্যবহার করে সেন্সরবিহীন নগ্ন, অশালীন ও কুরুচিপূর্ণ ভিডিও কন্টেন্ট সম্প্রতি ওয়েবে আপলোড হয়েছে, যা সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। তথ্য অধিদপ্তর থেকে বুধবার কোম্পানি দুটির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হয় বলে বৃহস্পতিবার এক সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে।

‘ওয়েব সিরিজ’ নামে প্রচারিত এসব কন্টেন্ট দেশের প্রচলিত আইনের লঙ্ঘন ও মূল্যবোধের পরিপন্থি। বিষয়টি সম্পর্কে দেশের গণমাধ্যম অত্যন্ত নেতিবাচকভাবে প্রচার করেছে এবং সমাজে এর ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ধরনের ভিডিও কন্টেন্ট আপনার প্ল্যাটফর্ম এবং নেটওয়ার্ক ব্যবহার করে ওয়েবে আপলোড এবং প্রচার করার জন্য আপনার প্রতিষ্ঠান সরকারের কোনো রেজিস্ট্রেশন বা লাইসেন্সপ্রাপ্ত কিনা এবং থাকলে তা কি, তা সরকারের জানা প্রয়োজন বলেও চিঠিতে জানতে চাওয়া হয়েছে।

তথ্য অধিদপ্তরে সাত দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ওয়েব সিরিজ: জিপি ও রবি’র ব্যাখ্যা চায় তথ্য অধিদপ্তর

আপডেট সময় : ১২:০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০