ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

অবিশ্বাস্য ভালোবাসার গল্পে নিশো-মেহজাবীন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০ ৩০১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : সময়ের অন্যতম শীর্ষ জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। এ দুজনকে ঘিরে সাম্প্রতিক বছরগুলোতে সর্বাধিক নাটক তৈরি হতে দেখা গেছে। তবে এবার যেটি দেখা যাবে সেটি আগে আর হয়নি তাদের ঘিরে। টিভি পর্দার এই জুটিকে নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি নির্মাণ করেছে একটি বিশেষ ঈদ নাটক। এই নাটকের গল্প জাদু বাস্তবতা আর হেলুসিনেশনকে ঘিরে।

‘ইমপসিবল লাভ’ নামের এই নাটকটি রচনা করেছেন আব্দুল্লাহ মাহফুজ অভি আর নির্মাণ করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ।

নাটকটির গল্পে দেখা যাবে, ম্যাজিক রিয়েলিটি ঘরানার এক বিস্ময়কর প্রেমের গল্প। যেখানে দেখা যাবে আফরান নিশো প্রেমিকা মেহজাবীনের ওপর অভিমান করে সুইসাইড করে। অথচ এই গল্পের শেষটা হয় দুজনার প্রেমময় সংসার দিয়ে!

কাজটি প্রসঙ্গে আফরান নিশো জানান, ‘গল্পটি দেখে কেউ ভাববেন এটা হেলুসিনেশনের গল্প, কেউ বলবেন ম্যাজিক রিয়েলিটি আবার বেশিরভাগ মানুষই ধরে নেবেন এটা ভূতের গল্প! কিন্তু আমার কাছে মনে হয়েছে এসবের কিছুই না, গল্পটা বাস্তবে ঘটা খাঁটি প্রেমের। যা না দেখলে অনুভব করা যাবে না।’

নির্মাতা চন্দ্রদ্বীপ বলেন, ‘আমি আসলে ম্যাজিক রিয়েলিটি আর হ্যলুসিনেশন-এর মাঝের বিষয়টি ধরে কাজটি করেছি। এমন কাজ এখানে আগে কেউ করেছে বলে আমার জানা নেই।’

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, আসছে ঈদের বিশেষ আয়োজনে ‘ইমপসিবল লাভ’ উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অবিশ্বাস্য ভালোবাসার গল্পে নিশো-মেহজাবীন

আপডেট সময় : ০৫:১৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০