ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশেরই দুই ব্যাটসম্যান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮ ৩৮৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক; রেকর্ডটির কথা জানতেন না ইমরুল কায়েস। জানলে হয়তো আরেকটু সময় দেখেশুনে খেলতেন। আসলে তিনি দলের জন্য যা করেছেন, তারপর আর এই ‘আরেকটু দেখেশুনে খেলার’ প্রশ্নটা উঠার কথা নয়। তবে রেকর্ড বই দেখে বেশ আফসোসটা আসলে হচ্ছে টাইগার ক্রিকেট ভক্তদের। মাত্র ১২ রানের জন্য যে ইমরুল গড়তে পারলেন না বিশ্বরেকর্ড!

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান এখন ইমরুলের। এতদিন এই জায়গাটা দখলে রেখেছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তামিম করেছিলেন ৩১২ রান (১৩২+১১৬+৬৪)। শতরান দুটি। আর হাফ সেঞ্চুরি একটি।

এবার ইমরুল তামিমকে ছাড়িয়ে গেছেন তারই জায়গায় সুযোগ পেয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যক্তিগত ৭৯ রান ছোঁয়ার পরই তামিমকে টপকে রেকর্ডটি নিজের করে নেন ইমরুল। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে দুই সেঞ্চুরি আর এক হাফসেঞ্চুরিতে ইমরুলের মোট রান ৩৪৯ (১৪৪+৯০+১১৫)।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্বে এটি কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ। ৩৬০ রান নিয়ে এই তালিকায় সবার উপরে আছেন পাকিস্তানের বাবর আজম। সিরিজের শেষ ওয়ানডেতে ইমরুল আর ১২টি রান করতে পারলেই ভেঙে দিতে পারতেন বাবরের বিশ্বরেকর্ড।

তবে বিশ্বরেকর্ড ভাঙতে না পারলেই বাংলাদেশের সমর্থকদের জন্য গর্বের একটা পরিসংখ্যান আছে। তিন ম্যাচের সিরিজে সবচেয়ে বেশি রান করাদের তালিকায় সেরা পাঁচে এখন নাম বাংলাদেশের দুই ব্যাটসম্যান-তামিম ইকবাল আর ইমরুল কায়েসের।

এক আর দুই নাম্বার জায়গাটি দখলে বাবর আজম আর ইমরুল কায়েসের। ৩৪২ রান নিয়ে তিন নাম্বারে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। ৩৩০ রান নিয়ে চারে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। আর ৩১২ রান নিয়ে পাঁচে আছেন তামিম ইকবাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশেরই দুই ব্যাটসম্যান

আপডেট সময় : ০৪:০০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮