ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

শিশুদের খেলার ছলে পড়াবে গুগল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০ ৬৭১ বার পড়া হয়েছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক : করোনা মোকাবিলায় দীর্ঘদিন ধরে গৃহবন্দি জীবন। লকডাউনে শিকেয় উঠেছে পড়াশোনা। অনলাইনে ক্লাশ হলেও অনেক অভিভাবকই বলছেন, দিনের পর দিন স্কুল না যাওয়ায় পড়াশোনার প্রতি সন্তানদের অনীহা তৈরি হচ্ছে। একঘেয়ে বাড়িতে থাকতে থাকতে নিয়ম করে পড়তে বসতেও ইচ্ছে করছে না। কমছে মনোযোগ। খুদেদের এই সমস্যা সমাধান করতেই এবার প্রযুক্তিকে হাতিয়ার করল গুগল। যা নিঃসন্দেহে খুদেদের জীবনে আশীর্বাদ রূপেই ধরা দেবে। গুগল এমন একটি অ্যাপ এনেছে, যাতে নিজেরাই খেলার ছলে পড়াশোনা করবে কচিকাঁচারা।

গুগলের রিড অ্যালোন । পাঁচ বছরের বেশি বয়সের শিশুদের জন্যই তৈরি এই অ্যাপ। এর মাধ্যমে নিজে নিজেই নানা নতুন নতুন বিষয় শিখতে পারবে তারা। শুধু তাই নয়, খুদে পড়ুয়াদের কোনও প্রশ্ন থাকলে, তাও অডিও অথবা ভিজ্যুয়ালের মাধ্যমে উত্তর দেবে অ্যাপটি।

অ্যাপটি প্রসঙ্গে গুগল সিইও সুন্দর পিচাই বলেন, ‘রিড অ্যালোন অ্যাপটির মাধ্যমে বাচ্চাদের রিডিং পড়ার দক্ষতা বাড়বে। ১৮০টি দেশে হিন্দি, ইংরেজি, স্প্যানিশ, পর্তুগিজ-সহ মোট নয়টি ভাষায় এই অ্যাপটি আত্মপ্রকাশ করেছে। এই অ্যাপে শিশুরা কোনও গল্প জোরে জোরে পড়লে তার ভিজ্যুয়ালও দেখতে পারে।’

সবার আগে রিড অ্যালোন অ্যাপটি আসে ভারতে। তার নাম অবশ্য ছিল ‘বোলো’ (Bolo)। অল্প কয়েকদিনের মধ্যেই যা দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। অভিভাবকদের থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া মেলে। আর তারপরই বিশ্বব্যাপী নতুন করে অ্যাপটি আনার সিদ্ধান্ত নেয় এই সার্চ ইঞ্জিন কোম্পানি।

কীভাবে কাজ করে অ্যাপটি? রিড অ্যালোন অ্যাপ খুললেই দিয়া নামের এক বন্ধুকে পাবে শিশুরা। এরপর তারা মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠা গল্প জোরে পড়লে দিয়া গুগলের টেক্সট-টু- স্পিচ ও উচ্চারণ চিহ্নিত করার প্রযুক্তি ব্যবহার করে বলে দেবে, শিশুটি শব্দের সঠিক উচ্চারণ করছে কি না। দক্ষতা অনুযায়ী তাদের প্রশংসাও করবে।

এছাড়া কোনও শব্দ পড়তে গিয়ে আটকালে যে কোনও সময় দিয়ার পরামর্শ নিতে পারবে তারা। বাচ্চাদের কথা মাথায় রেখে অ্যাপে কোনও বিজ্ঞাপনও দেওয়া হবে না। লকডাউনে রিড অ্যালোন অভিভাবকদের মুখে হাসি ফোটাবে বলেই আশা গুগলের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শিশুদের খেলার ছলে পড়াবে গুগল

আপডেট সময় : ০৭:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০