ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

করোনা : চিকিৎসকদের জন্য গ্রামীণফোনের বিশেষ ছাড়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০ ১৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাস মোকাবিলায় ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসকদের পাশে দাঁড়াচ্ছে দেশের মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

আগামী ছয় মাস স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সার্টিফাইড করোনা চিকিৎসায় নিয়োজিত ২৫ হাজার চিকিৎসক মাসে মাত্র ১ টাকায় ৩০ জিবি (গিগাবাইট) ইন্টারনেট পাবেন।

এছাড়া, সব গ্রাহকের জন্য মাই জিপি থেকে সাপ্তাহিক সব ইন্টারনেট প্যাকে থাকছে ১০০ শতাংশ বোনাস।

শুক্রবার (৮ মে) গ্রামীণফোন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণফোনের সব গ্রাহক ভয়েস কলের ক্ষেত্রে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৮ পয়সা মিনিটে যেকোনো অপারেটরে কথা বলতে পারবে।

করোনা অর্থ লেনদেনে সমস্যা হলে গ্রামীণফোনের রিচার্জ কার্ড ও ফ্লেক্সিলোড এর ডিলারদের ১০ কোটি টাকা পর্যন্ত বাকির (Credit) সুবিধা দেবে কোম্পানিটি। গ্রামীণফোনের যেসব গ্রাহক নানা ধরনের ক্ষুদ্র ব্যবসায় যুক্ত তাদের জন্যে কিছুদিনের মধ্যেই নতুন কিছু অফার নিয়ে আসা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া, দেশের ১ লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া এবং ‘ডাকছে আমার দেশ’ নামের কর্মসূচির মাধ্যমে সহযোগিতাও বজায় রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনা : চিকিৎসকদের জন্য গ্রামীণফোনের বিশেষ ছাড়

আপডেট সময় : ০৮:৫৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০