ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

করোনা দুর্যোগে অসহায় মানুষের পাশে সবুজ আন্দোলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০ ৪০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বর্তমান সময়ে পৃথিবী জুড়ে করোনা (কেভিট ১৯) ভাইরাস আতংকে বিপর্যস্ত। এই মহামারী ভাইরাসের সংক্রমণ ঠেকানোর উদ্দেশ্যে দেশজুড়ে চলছে সাধারণ ছুটি। দেশের স্বাস্থ্য অধিদপ্তর ও সরকার সকল জনগণকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশের খেটে খাওয়া দিনমজুর সহ নিম্নআয়ের জনগণ আজ দিশেহারা।

এমন পরিস্থিতিতে দেশের সকল জনপ্রতিনিধি ও বিত্তবান মানুষ এগিয়ে আসা জরুরী। কিন্তু তাদের ভূমিকা আজ প্রশ্ন বিদ্ধ। যে সকল সামাজিক সংগঠন দেশের এই কঠিন পরিস্থিতিতে খেটে খাওয়া নিম্নআয়ের জনগণের পাশে দাঁড়িয়েছে তারমধ্যে অন্যতম পরিবেশ বাদী সামাজিক সংগঠন- সবুজ আন্দোলন। এই সংগঠনটি ইতোমধ্যে সারাদেশে প্রায় ৫০ জেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট, সাবান, মাস্কস, হ্যান্ড গ্লাবস, হ্যান্ড স্যানিটাইজার ও খাবার বিতরণ করেছে। এছাড়াও করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পল্টন মোড়ে কর্মসূচি বাস্তবায়ন করে সংগঠনটি।
এমন কর্মসূচি দেশে একমাত্র সংগঠন সবুজ আন্দোলনই পালন করেছে। সারাদেশে সংগঠনটির কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দেশের তরুণ সংগঠক বাপ্পি সরদার। তিনি বলেন, সবুজ আন্দোলন মূলত পরিবেশের বিপর্যয় ও জলবায়ু সংকট নিয়ে কাজ করে। কিন্তু দেশের এই দূর্যোগে আমরা জনগণের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়িয়েছি। আগামীতেও দেশের সকল সমস্যায় আমরা জনগণের পাশে থাকব ইনশাআল্লাহ।

সংগঠনের পরিচালনা পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, মহানগর, জেলা, উপজেলা ও ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দকে দেশের এই কঠিন পরিস্থিতিতে জনগণের পাশে থেকে কাজ করার আহ্বানও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনা দুর্যোগে অসহায় মানুষের পাশে সবুজ আন্দোলন

আপডেট সময় : ০৪:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০