ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

আগুনে পুড়ে ৬০ বছরের বৃদ্ধার মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯ ২৮৪ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কবিরহাট উপজেলায় আগুনে পুড়ে নাছিমা খাতুন নামে ষাট বছর বয়সী এক বৃদ্ধা মারা গেছেন। এসময় একটি বসতঘর ও একটি রান্নাঘরও পুড়ে ছাই হয়ে যায়।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামের মনু মিস্ত্রীর বাড়িতে এই আগুন লাগে।

মৃত নাছিমা খাতুন ওই বাড়ির আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।

স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ মনু মিস্ত্রীর বাড়ির আবু বক্কর সিদ্দিকের ঘরে আগুন লাগে। এসময় ঘরের লোকজন দ্রুত বের হয়ে গেলেও অসুস্থ নাছিমা খাতুন তার বিছানাতেই রয়ে যান। ফলে তিনি আগুনে পুড়ে মারা যান।

কবিরহাট থানার উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেন। বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় ঘরে থাকা গ্যাসের সিলিন্ডারও বিস্ফোরণ ঘটে। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুনে পুড়ে ঘরে থাকা নাছিমা খাতুন মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আগুনে পুড়ে ৬০ বছরের বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় : ০১:০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯