ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

সালমানের সিনেমার এক দৃশ্যের খরচ সাড়ে ৭ কোটি রুপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ ২৮৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক; বলিউড সুপারস্টার সালমান খান প্রত্যেক উৎসবের চেষ্টা করেন নতুন কোনো চমক দেওয়ার। বর্তমানে আগামী সিনেমা ‘রাধে : ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মধ্যে ভাইজানের নতুন ছবিটি নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে।

‘ভারত’ এবং ‘দাবাং ৩’ চমকের পর সালমান খানের ভক্তরা অপেক্ষা করছেন নতুন এ ছবি দেখার জন্য। আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে এই ছবি। ২০১৯ সালের শেষ দিকে এ ছবির নাম ঘোষণা করেছিলেন সাল্লু ভাই। এখানে তার বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি।

সম্প্রতি এই ছবির এক তথ্য দিয়ে সবাইকে চমকে দিয়েছেন সালমান খান। জানা গেছে, ‘রাধে : ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার ক্লাইম্যাক্সে প্রচুর ভিএফএক্স’র ব্যবহার থাকবে। বাহুবলি ১ ও ২-তে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, সেই প্রযুক্তি নাকি এ ছবিতেও ব্যবহার করা হবে।

অবাক হওয়ার মতো বিষয় হলো এ সিনেমার ২০ মিনিটের ভিএফএক্স ক্লাইম্যাক্স দৃশ্য শুটিং করার জন্য নাকি সাড়ে ৭ কোটি রুপি খরচ করছেন সালমান। এই অ্যাকশন দৃশ্যে একই ফ্রেমে দেখা যাবে সালমান খান এবং রণদীপকে। দৃশ্যটি ক্রোমা কি-তে শুটিং করার পরিকল্পনা করেছেন পরিচালক প্রভুদেবা।

সালমান খান এবং রণদীপ হুদা ছাড়াও এই ছবিটিতে আরও অভিনয় করছেন জ্যাকি শ্রফ, গৌতম গুলাটি প্রমুখ। ২০২০ সালের ঈদে মুক্তি পাবে এই ছবিটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সালমানের সিনেমার এক দৃশ্যের খরচ সাড়ে ৭ কোটি রুপি

আপডেট সময় : ১০:১৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০