ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

সংসদের পদ হারাচ্ছেন মিমি?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০ ২৫৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক; 

গতবছর ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার সময়ই প্রশ্ন উঠেছিল টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে। বিপুল ভোটে জিতলেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে বার বার। একাধিকবার বিভিন্ন বিতর্কে পড়েছেন অভিনেত্রী। এবার এক বেসরকারি সংস্থার বাণিজ্যিক বিজ্ঞাপনে কাজ করে প্রশ্নের মুখে পড়লেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি।
সম্প্রতি চুলের তেলের বিজ্ঞাপনে দেখা যায়, মিমি নিজেকে ‘জনপ্রতিনিধি’ হিসেবে পরিচয় দিচ্ছেন। এ কারণে ‘অফিস অব প্রফিট’ বিতর্কে পড়েছেন তিনি। এই আইনের আওতায় মিমির সাংসদপদ বাতিল হবে কিনা, তা নিয়েও ভারতের রাজনৈতিক মহল ও সংবিধান বিশেষজ্ঞরা ভাবছেন। জানা গেছে, মিমি সংসদ সদস্য হিসেবে আচরণ বিধি লঙ্ঘন করেছেন। নিয়ম আছে, বাণিজ্যিক সংস্থার স্বার্থে একজন সাংসদ তার জনপ্রতিনিধি পরিচয় ব্যবহার করতে পারবেন না।
উল্লেখ্য, ওই তেল কোম্পানির সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত মিমি চক্রবর্তী। সংস্থার বাংলা বিজ্ঞাপনের মুখ হিসেবে তাকেই দেখা যেত। এতদিন ‘অভিনেত্রী’ কিংবা ‘তারকা’ পরিচয় ব্যবহার করে ওই তেল কোম্পানির হয়ে প্রচার চালিয়েছেন মিমি। কিন্তু এবার বিজ্ঞাপনের সংলাপে ‘জনপ্রতিনিধি’ শব্দটি নিয়েই আপত্তি উঠেছে। বিজ্ঞাপনে তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর সঙ্গে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকেও দেখা যায়। সেখানে দেখা গিয়েছে, একটি আয়নার সামনে বসে চুল বাঁধছেন মিমি। পেছন থেকে বিদ্যা হেঁটে এসে প্রশ্ন করেন, এখনও চুল নিয়ে পড়ে? জবাবে মিমি বলেন, আমি এখন জনপ্রতিনিধি, তার যোগ্য হেয়ারস্টাইল! এই দৃশ্য নিয়েই বিতর্কের সৃষ্টি।
বিষয়টি নিয়ে মিমি জানান, এসব নিয়মকানুন তিনি জানতেন না। তাকে যা পড়তে বলা হয়েছিল, তিনি সেটাই পড়েছেন। তবে সংস্থার সঙ্গে কথা বলে বিতর্কিত অংশটি বাদ দেওয়ার কথা বলবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সংসদের পদ হারাচ্ছেন মিমি?

আপডেট সময় : ০২:২১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০