ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

গ্রামীণফোনে প্রথম বাংলাদেশি সিইও ইয়াসির আজমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০ ৩৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের (জিপি) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন ইয়াসির আজমান। গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ইয়াসির আজমানকে ১ ফেব্রুয়ারি থেকে সিইও হিসেবে নিয়োগ দিয়েছে। তিনিই গ্রামীণফোনের প্রথম বাংলাদেশি সিইও।

সিইও হিসেবে নিযুক্ত হওয়ার আগে আজমান ২০১৫ সালের জুন থেকে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ও ২০১৭ সালের মে থেকে উপপ্রধান নির্বাহী বা ডেপুটি সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে আজমান টেলিনর গ্রুপের বিতরণ ও ই-বিজনেস বিভাগের প্রধান এবং টেলিনরের হয়ে বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আজমান বর্তমান সিইও মাইকেল ফোলির স্থলাভিষিক্ত হবেন। মাইকেল আফ্রিকায় তাঁর পরিবারের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এক বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন এ খবর জানিয়েছে। এতে গ্রামীণফোনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পেটার বি ফারবার্গকে উদ্ধৃত করে বলা হয়, ‘ইয়াসির আজমান গ্রামীণফোন এবং টেলিনর গ্রুপের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেই আজকের অবস্থানে এসেছেন। আমি অনেক আনন্দিত যে আজমান আমাদের বাংলাদেশের কার্যক্রমের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন। আমি বিশ্বাস করি, আজমান সিইও হিসেবেও তার নতুন চ্যালেঞ্জে সফল হবেন।’

মাইকেল ফোলি ২০১৭ সালে মে মাস থেকে গ্রামীণফোনের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণের আগে টেলিনর পাকিস্তান ও বুলগেরিয়ার সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।

ইয়াসির আজমান বলেন, ‘গ্রামীণফোনের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণের প্রস্তাব পেয়ে আমি অনেক আনন্দিত এবং সম্মানিত বোধ করছি।’ তিনি আরও বলেন, ‘আমি আমাদের ৭ কোটি ৫০ লাখ গ্রাহকের আস্থাকে সম্মান জানাই। সেই সঙ্গে আমাদের উদ্ভাবনী প্রযুক্তি আর সেবার মাধ্যমে তাদের আরও উন্নত সেবা দিয়ে যেতে চাই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গ্রামীণফোনে প্রথম বাংলাদেশি সিইও ইয়াসির আজমান

আপডেট সময় : ০৮:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০