ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

নায়িকা অঞ্জনার নিকট চাঁদা দাবি; আদালতে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০ ২৭০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক;

চিত্রনায়িকা অঞ্জনা সুলতানাকে অভিনয়ে দেখা না গেলেও ফিল্ম কেন্দ্রিক সংগঠনগুলোর সঙ্গে সরব উপস্থিতি তার। এক সময়ের সাড়া জাগানো এই অভিনেত্রী ৫০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ তুলে এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন।
গণমাধ্যমের খবর, বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে এ মামলা করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান।
অভিযুক্ত ওই সাংবাদিকের নাম সিরাজউদ্দিন ওরফে রাজা সিরাজ। সাপ্তাহিক রাজপথ বিচিত্রার সম্পাদক তিনি। ১ ডিসেম্বর সাপ্তাহিক রাজপথ বিচিত্রায় একজন জ্যোতিষী ও তার প্রচারে বিভিন্ন মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন নিয়ে সংবাদ প্রকাশ হয়। ওই জ্যোতিষীকে ‘প্রতারক’ উল্লেখ করে তার ‘প্রতারণা’র বিজ্ঞাপনে কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর ছবিও প্রকাশ করা হয়। এতে নায়িকা অঞ্জনার ছবিও দেখা ছিল।
অঞ্জনা বলেন, এ ধরনের সংবাদে পুরো শিল্পী সমাজের সম্মানহানি হয়েছে। আমি শিল্পী সমাজের পক্ষ থেকে আজ আদালতে মামলা করেছি, যেন অন্য কেউ মিথ্যা সংবাদ প্রকাশ করতে না পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নায়িকা অঞ্জনার নিকট চাঁদা দাবি; আদালতে মামলা

আপডেট সময় : ০৮:০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০