ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ভক্তদের সঙ্গে কথা বলতে নম্বর দিলেন দীঘি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০ ২৭৬ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট |

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে ‘তারকাখ্যাতি’ পেয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। কাবুলিওয়ালা, চাচ্চু, দাদীমা, ১ টাকার বউ, অবুঝ শিশু এসব চলচ্চিত্রে দীঘির উপস্থিতি ছিল সব শ্রেণীর দর্শকের কাছে প্রশংসনীয়। দীর্ঘ কয়েক বছর চলচ্চিত্র থেকে দূরে থাকলেও দীঘির জনপ্রিয়তা একটুও কমেনি।
দীঘি এখন কী করছেন, আবার কী তিনি চলচ্চিত্রে ফিরবেন, তাকে কী নায়িকা হিসেবে দেখা যাবে? এমন একাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছেন দীঘির ভক্তদের মনে।
এসব প্রশ্নের উত্তর নিজেই জানাবেন দীঘি। পাশাপাশি মিলবে দীঘির সঙ্গে সরাসরি আড্ডা দেওয়ার সুযোগ।

এক ভিডিও বার্তায় দীঘি বলেন, আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার একটি দারুণ সুযোগ পেয়েছি। ৯ জানুয়ারি ঠিক রাত ৮ টায় স্টার জোন সার্ভিসে আমি থাকবো শুধুমাত্র আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। স্টার জোন সার্ভিসে আমাকে শুনতে ভুলবেন না কিন্তু। আমি থাকবো আপনাদের অপেক্ষায়। এজন্য যেকোনো রবি অথবা এয়ারটেল নম্বর থেকে ২২২৮৮ নম্বরে কল করতে হবে।
দীঘি ছাড়াও প্রিয় তারকাদের সঙ্গে নিয়মিত পর্বে ফোনে সরাসরি কথা বলার সুযোগ করে দিচ্ছে রবি ও লাইভ এন্টারটেইনমেন্ট।
দীঘি চলচ্চিত্র পরিবারের সন্তান। সাংস্কৃতিক অঙ্গনে তার বেড়ে ওঠা। বাবা সুব্রত বড়ুয়া ও মা প্রয়াত চলচ্চিত্র অভিনেত্রী দোয়েলের একমাত্র মেয়ে দীঘি। কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ তার অভিনীত প্রথম চলচ্চিত্র। এই ছবিতে নায়ক মান্না ছিলেন দীঘির প্রিয় ‘কাবুলিওয়ালা’। প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই ২০০৬ সালে ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে সে। এছাড়া দাদীমা, চাচ্চু, বাবা আমার বাবা, ১ টাকার বউ ও অবুঝ শিশুর মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শক মন জয় করে দীঘি। বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভক্তদের সঙ্গে কথা বলতে নম্বর দিলেন দীঘি

আপডেট সময় : ০৮:৫৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০