ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

৪৫ টাকায় ৭২ ঘণ্টায় মিলবে মৌজা ম্যাপ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০ ৪০০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

জমির মৌজা ম্যাপ ও খতিয়ান পেয়ে ভোগান্তির লাঘব হচ্ছে। শিগগির এগুলো ওয়েবসাইটে দেখা যাবে। মাত্র ৪৫ টাকা মোবাইল কিংবা অনলাইন পেমেন্টের মাধ্যমে ফি পরিশোধ করলে সরাসরি কিংবা ডাকযোগে ৭২ ঘণ্টার মধ্যে আরএস খতিয়ান ও মৌজা ম্যাপের সত্যায়িত কপি পাওয়া যাবে।

বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ‘হাতের মুঠোয় ভূমিসেবা’ শীর্ষক ঢাকা কালেক্টরেটের ভার্চুয়াল রেকর্ড রুম উদ্বোধন করার সময় এ তথ্য জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

সাত দিনের মধ্যে নামজারি করা হবে জানিয়ে ভূমিমন্ত্রী আরও বলেন, ছয় মাসের মধ্যে দেশের সব জেলার ভার্চুয়াল রেকর্ড রুম চালু হবে। পরীক্ষামূলকভাবে শুরু হওয়া ঢাকা কালেক্টরেট ভার্চুয়াল রেকর্ড রুম নতুন বছরে ঢাকা জেলার অধিবাসীদের জন্য ভূমি মন্ত্রণালয়ের উপহার। নামজারিও যেন সাত দিনের মধ্যে করা যায় সে ব্যাপারে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৪৫ টাকায় ৭২ ঘণ্টায় মিলবে মৌজা ম্যাপ 

আপডেট সময় : ১০:০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০