ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

কুমিল্লায় আবারও শিশুসহ ১৬ রোহিঙ্গা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯ ২৯৩ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় আবারও শিশুসহ ১৬ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। পরে আটকদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার পুলিশ।
পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া বাজারে যানবাহনের জন্য শিশুসহ একদল রোহিঙ্গা নাগরিক অপেক্ষা করছেন। এমন সংবাদে পুলিশ শিশুসহ ১৬ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে।

আটকরা হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার নোয়াপাড়া গ্রামের হামিদা বেগম, ছাব্বির আহাম্মদ, হাছিনা বেগম, ছাব্বির আহাম্মদের চার ছেলে মো. জাবেদ, মো. ছাবের, মো. আব্দুল মজিদ, মো. ছাদেক, হামিদ নুর, হামিদ নুরের স্ত্রী নুর ফাতেমা বেগম, হামিদ নুরের দুই ছেলে ওমর ফারুক, খৈয়ম নুর, রফিকের স্ত্রী নুর হাবা, ছেলে আব্দুল রহিম, মেয়ে শাহিদা আক্তার ও মৃত আব্দুল খালেকের ছেলে মো. ইসমাইল।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএএম শাহজাহান কবির জানান, সন্ধ্যায় আটকদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কুমিল্লায় আবারও শিশুসহ ১৬ রোহিঙ্গা আটক

আপডেট সময় : ১০:৪৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯