ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

বুলবুলের কবলে চঞ্চল চৌধুরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯ ২৫২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

বঙ্গোপসাগর থেকে শুরু হওয়া ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আগামীকাল শনিবার বা আগামী ১০ নভেম্বর রোববারের মধ্যে যেকোনো সময় বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বেশ কিছুদিন থেকেই বঙ্গোপসাগরে ‘হাওয়া’ শুটিং করছিলেন চঞ্চল চৌধুরী।

কক্সবাজার ও সেন্ট মার্টিনে শুটিং হচ্ছিলো সিনেমাটির। বুলবুলের কবলে পড়েছে চঞ্চল ও সিনেমাটির টিম। এই ঝড়ের কবলে পড়ে সিনেমার শুটিং বন্ধ করেছে পরিচালক মেজবাউর রহমান সুমন। চঞ্চল চৌধুরী জানালেন, শুটিং স্পট থেকে হোটেলে ফিরে গেছেন তারা।

চঞ্চল চৌধুরী এক ভিডিও বার্তায় বলেন, ‘সেন্ট মার্টিন অনেক দূরে আমরা শুটিং করেছি। গভীর সমুদ্রে ভেসে ভেসে শুটিং করেছি। গতকাল হঠাৎ উত্তাল হয়ে ওঠে সমুদ্র। আমরা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম।’

চঞ্চল জানালেন, কোস্টগার্ড ছোট-বড় প্রায় সব ট্রলারকে টেকনাফে নিরাপদ স্থানে পাঠিয়ে দিয়েছে। ছবির সব শিল্পী ও কলাকুশলী মিলে প্রায় দেড়শ জন মানুষ তারা অবস্থান করছেন সেন্ট মার্টিন। ‘হাওয়া’ ছবির শিল্পীদের মধ্যে এখন সেন্ট মার্টিনে চঞ্চল চৌধুরী ছাড়াও আছেন নাজিফা তুশি, সুমন আনোয়ার, শরিফুল রাজ, রিজভি, নাসির, মাহমুদ প্রমুখ।

নির্মাতা মেজবাউর রহমান সুমন জানান, ছবির বেশির ভাগ শুটিং শেষ হয়ে গেছে। আপাতত সাগরে শুটিং বন্ধ করা হয়েছে। পরিস্থিতি শান্ত হলে আবারও শুটিং শুরু করবেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বুলবুলের কবলে চঞ্চল চৌধুরী

আপডেট সময় : ০৭:৪৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯