ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯ ২৯১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে এক উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৪৮.৪ ওভারে ২১০ রানে অল আউট হয় পাকিস্তান।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন নাহিদা খান। জাভেরিয়া খান করেন ২৪ রান। বিসমাহ মারুফ করেন ৩৪ রান। ৩৬ রান করেন আলিয়া রিয়াজ।

বাংলাদেশের পক্ষে রুমানা ৩টি ও সালমা খাতুন ২টি উইকেট লাভ করেন।
জবাব ব্যাট করতে নেমে নিশ্চিত জয়ের পথেই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। একটা সময় তাদের ওভার প্রতি রান দরকার ছিল মাত্র ৩ করে। কিন্তু সেই ম্যাচটাই কঠিন থেকে কঠিনতর করে তোলে বাংলাদেশ নারীরা।

ওপেনিং জুটিতেই বাংলাদেশ দারুণ সংগ্রহ দাড় করায়। তবে সারমিন ২৭ রান করে আউট হলে ভাঙে এই জুটি। এরপর দ্রুতই ফিরে যান নিগার সুলতানা (০)। কিন্তু আরেক ওপেনার মুর্শিদা ও তিনে নামা নিগার সুলতানা মিলে বাংলাদেশকে এগিয়ে নিতে যেতে থাকেন। এই জুটিতে আসে ৮২ রান। মুর্শিদা ৪৪ রান করে আউট হলে ভাঙে এই জুটি।

এরপর নিগার সুলতানার সঙ্গে যোগ দেন রুমানা। এই জুটিও বাংলাদেশের জন্য দারুণ আশীর্বাদ হয়ে আসে। ৫৫ রানের জুটি গড়েন তারা। কিন্তু রুমানা ৩১ রান করে আউট হলে ভাঙে এই জুটি।

রুমানার পর আউট হন ফারজানা। তিনি করেন ২০ রান। ১৮৭ রানের মাথায় ফারজানার বিদায়ের পর ১৯১ রানের মাথায় আউট হন ৬৭ রান করা ফারজানা হক।

এরপর দুটি রান আউট হয় টাইগারদের। দেখতে দেখতে সহজ ম্যাচটাই এমন কঠিন হয় যে হারের দুঃস্বপ্নই ভর করে বাংলাদেশের উপর। ২০৫ রানে বাংলাদেশের নবম উইকেটের পতন হলে টেনশন যেন বাড়তে থাকে দুই দলেরই।

কিন্তু শেষ পর্যন্ত নবম উইকেট জুটিতে জাহানারা (৭) ও নাহিদা (৪) টিকে থেকে ১ বল বাকি থাকতে ১ উইকেটে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা

আপডেট সময় : ০৭:৪৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯