ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

যৌতুক না পেয়ে সাবেক স্ত্রীর শরীর ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯ ২৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

খুলনায় যৌতুকের দাবিতে তালাকপ্রাপ্ত স্ত্রীর শরীর ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে দিয়েছেন আনিসুর রহমান সরদার (৪০) নামে যৌতুকলোভী এক ব্যক্তি। এ ঘটনায় থানায় মামলা হলে আনিসুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, খুলনার ফুলতলার বরণপাড়া গ্রামের লুৎফর রহমান সরদারের ছেলে আনিসুর রহমানের সঙ্গে দামোদর সাহাপাড়ার জালাল গাজীর মেয়ে সেলিনা বেগমের (৩০) দেড় বছর আগে বিয়ে বিচ্ছেদ ঘটে।

বুধবার তালাক দেয়া স্ত্রীর বাড়িতে এসে এক লাখ টাকা দাবি করেন আনিসুর। টাকা দিতে অস্বীকৃতি জানালে সেলিনার পুরো শরীর ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে যান তিনি। পরে সেলিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। তার শরীরে ১৭টি সেলাই দেয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

এদিকে, সেলিনার মা জামিলা বেগম বাদী হয়ে আনিসুরকে আসামি করে ফুলতলা থানায় মামলা করেন। পরে আনিসুরকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় পুলিশ।

ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আনিসুর ও সেলিনার তালাক হয়েছে এমন দাবির পক্ষে কোনো কাগজপত্র নেই। তবে আনিসুর ব্লেড দিয়ে সেলিনার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছে বলে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আনিসুরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

যৌতুক না পেয়ে সাবেক স্ত্রীর শরীর ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত

আপডেট সময় : ১০:৩৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯