ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

এফডিসি গেটে ভক্তদের কবলে হিরো আলম, উদ্ধার করল পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯ ২৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 
ভক্তদের চাপে চিড়েচ্যাপ্টা হিরো হবার যোগাড় হয়েছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ শুক্রবার সকাল ৯টায় রাজধানীর বিএফডিসিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরই মধ্যে ভোট দিয়ে গেছেন অনেক তারকা শিল্পী। বৃষ্টিমুখর পরিবেশেও বেশ জমে উঠেছে এফডিসি।

হিরো আলম এসেছিলেন এফডিসিতে। গেটে ঢোকার মুখেই পড়েন ভক্তদের কবলে। ভক্তদের চাহিদা ছবি তোলা ও একটু কথা। কিন্তু সেই আবদার মেটাতে হিমশিম খেতে হয় সোশ্যাল মিডিয়া থেকে জনপ্রিয় হওয়া এই তরুণের। পরে অবশ্য পুলিশের সহায়তায় ভিড় ঠেলে হিরো আলম ভেতরে প্রবেশ করতে সক্ষম হন ও অপ্রীতিকর অবস্থা এড়ান।

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে মিশা-জায়েদ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিশা সওদাগর। বর্তমান শিল্পী সমিতির সভাপতিও মিশা সওদাগর। সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল, রুবেল, নানা শাহ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খান এবং ইলিয়াস কোবরা।

সাংগঠনিক পদে প্রার্থী হয়েছেন সৃব্রত। তার বিপরীতে কোনো প্রার্থী নেই। আন্তর্জাতিক পদে প্রার্থী হয়েছেন নূর মোহাম্মদ খালেদ আহমেদ, নায়ক ইমন। দপ্তর ও প্রচার সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জ্যাকি আলমগীর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন দুইজন। তারা হলেন জাকির হোসেন ও ডন। কোষাধ্যক্ষ পদে অভিনেতা ফরহাদ নির্বাচন করছেন একা। তার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী নেই।

কার্যকরী সদস্য পদ রয়েছে ১১টি। এই পদগুলোর জন্য প্রার্থী হয়েছেন ১৪ জন। তারা হলেন, রোজিনা, অঞ্জনা, অরুণা বিশ্বাস, বাপ্পারাজ, আলীরাজ, আফজাল শরীফ, রঞ্জিতা, আসিফ ইকবাল, অলেকজান্ডার বো, জয় চৌধুরী, নাসরিন, মারুফ আকিব, শামীম খান ও জেসমিন। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ইলিয়াস কাঞ্চন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এফডিসি গেটে ভক্তদের কবলে হিরো আলম, উদ্ধার করল পুলিশ

আপডেট সময় : ০৩:৫৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯