ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

আসল বিজিবির হাতে ২ ভুয়া বিজিবি সদস্য আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯ ৩৮৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে দুই ভুয়া বিজিবি সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিরামপুর বিশেষ ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার গভীর রাতে শহরের দিনাজপুর-ঢাকা মহাসড়কের চাঁদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন বিরামপুর পৌর শহরের চাঁদপুর এলাকার সাখোয়াত হোসেনের ছেলে মারুফ হাসান (২২) এবং কলেজিয়েট পাড়া এলাকার তছলিম উদ্দিনের ছেলে কারিবুন ইসলাম শুভ।

বিজিবির বিরামপুর বিশেষ ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হাবিবুর রহমান দুই ভুয়া বিজিবির সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটক দুই যুবক নিজেদের বিজিবির সদস্য পরিচয় দিয়ে এক ফেরিওয়ালার কাছ থেকে কয়েকটি থ্রি-পিস ও বিছানার চাদর ছিনিয়ে নেয়, এমন খবরে বিজিবির বিরামপুর বিশেষ ক্যম্পের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে ওই দুই যুবককে আটক করে। এ সময় রাহেমুল ইমতিয়াজ (সাজু) নামের অপর এক যুবক পালিয়ে গেছেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে আটক দুই যুবককে থানায় হস্তান্তর করে বিজিবি। বুধবার দুপুরে তাদের দিনাজপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আসল বিজিবির হাতে ২ ভুয়া বিজিবি সদস্য আটক

আপডেট সময় : ০৯:২৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯