ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

কাউকে পাশে পেলেন না, একাই লড়বেন মৌসুমী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯ ২৫৮ বার পড়া হয়েছে

গ্লিটজ প্রতিবেদক,

যাদের পরামর্শে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতির পদে লড়ার ঘোষণা দিয়েছিলেন নির্বাচনের আগে তাদের কাউকেই পাশে পেলেন না চিত্রনায়িকা মৌসুমী।

বৃহস্পতিবারে এফডিসিতে প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের কাছে মনোনয়নপত্র জমা দিতে এসে নিজের প্যানেলের আর কাউকে না পেয়ে আক্ষেপ প্রকাশ করে এ অভিনেত্রী বলেন, নির্বাচনে একাই লড়বেন তিনি।

‘আড়ালে থেকে একটি মহল এখানে বাধার দেয়াল তৈরি করেছে। সবাইকে নির্বাচন না করতে প্রভাবিত করেছে। একটা সময় দেখলাম নির্বাচনে আমি একা। কেউ নেই আমার পাশে। যারা আমাকে সভাপতি পদে নির্বাচন করতে পরামর্শ ও সাহস দিয়েছিলেন তারাও আমার সঙ্গে নির্বাচনে নেই।”

তার প্যানেলে আরেক অভিনেতা ডি এ তায়েবের নির্বাচনের কথা থাকলেও তাকেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের এ নায়িকা।

কাউকে না পেলেও একাই নির্বাচনে লড়ার ঘোষণা দেন তিনি।

“সুন্দর একটি নেতৃত্ব চাই। এজন্য সরে যাইনি। একা একা হলেও নির্বাচনে থাকবো। আমাকে শিল্পীরা সমর্থন দিয়েছেন, এটাই আমার প্রেরণা।”

আগামী ২৫ অক্টোবর শিল্পী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার মনোয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। শুক্রবার বিকেলে নির্বাচনের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন পীরজাদা হারুন ও বিএইচ নিশান। নির্বাচনের আপিল বোর্ডের দায়িত্বে থাকছেন পরিচালক সোহানুর রহমান সোহান, প্রযোজক শামসুল আলম ও রশিদুল আমীন হলি।

২০১৮-১৯ সালের নির্বাচিত কমিটি মেয়াদ চলতি বছরের ২৪ মে শেষ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কাউকে পাশে পেলেন না, একাই লড়বেন মৌসুমী

আপডেট সময় : ০৯:৪৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯