ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯ ২৩৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক
নির্বাচনের হাওয়া বইছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি)। গত জুলাই মাসে চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনের পরে এবার অনুষ্ঠিত হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। শিল্পী সমিতির ২০১৯-২০২১ মেয়াদের কমিটি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ১৮ অক্টোবর।

শিল্পী সমিতির নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের নাম শোনা যাচ্ছে একে একে। এবার জানা গেছে, এ নির্বাচনের প্রধান কমিশনার হচ্ছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বর্তমান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের শিল্পী সমিতির কার্যালয়ে চলতি কমিটির কার্যনির্বাহী সংসদের সভায় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

জায়েদ খান জানান, আগামী ৪ অক্টোবর তফসিল ঘোষণা করা হবে। এরপর শিল্পীদের ভোটার তালিকাসহ অন্যান্য তথ্য প্রকাশ করা হবে। গঠনতন্ত্র অনুযায়ী নতুন কিছু শিল্পী সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন সমিতিতে। ভোটার তালিকায় যোগ হতে পারে তাদের নাম।

গত ২৪ মে শিল্পী সমিতির বর্তমান কমিটির দুই বছরের মেয়াদ শেষ হয়েছে। সমিতির গঠনতন্ত্র ৮ অনুচ্ছেদের (চ) অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার ৯০ দিন অর্থাৎ তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা। সে হিসেবে ২৪ আগস্টের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও সেটা হয়নি।

এ প্রসঙ্গে বর্তমান সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘নানা কারণেই এবার কিছুটা দেরিতে নির্বাচন করতে হচ্ছে। নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আশা করছি ঘোষিত সময়ের মধ্যে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারব।’

শোনা যাচ্ছে, এবার মিশা সওদাগর সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান প্রার্থী হবেন। অন্যদিকে চিত্রনায়িকা মৌসুমীকে সভাপতি করে তৈরি হচ্ছে আরেকটি প্যানেল। এরই মধ্যে মৌসুমী আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতার ঘোষণা দিয়েছেন। প্রার্থী হিসেবে রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, পূর্ণিমা, পপি, নিপুণ, ইমন, নীরবের নাম শোনা গেছে। তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত নয়। আনুষ্ঠানিক ভাবে এখনো কোনো প্যানেলের ঘোষণা আসেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন

আপডেট সময় : ১১:০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯