ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বাগদান সারলেন পিয়া বিপাশা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯ ২৫২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক
বিয়ে করতে যাচ্ছেন এই সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। সম্প্রতি এক বিদেশি ছেলের সঙ্গে বাগদান সেরেছেন তিনি। শিগগিরই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে তাদের। পিয়া বিপাশা নিজেই জানালেন তার বাগদানের খবর।

ছেলের প্রসঙ্গে জানতে চাওয়া হলে পিয়া বিপাশা জানান, তার হবু বর বাংলাদেশের নাগরিক নন, তিনি ইউরোপের নাগরিক। আর্মিতে চাকরি করেন। চলতি বছরের ২১ জুলাই বাংলাদেশে তাদের আংটি বদল হয়েছে।

পিয়া বিপাশা বলেন, ‌‘পরিবারের পছন্দেই বিয়ে করছি। পাত্রের নাম-পরিচয় আরও কিছুদিন পরে প্রকাশ করব।

গত মঙ্গলবার মুরসালিন শুভ পরিচালিত ‘গল্পওয়ালা’ নাটকের শুটিং শেষ করে ওই দিনই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন পিয়া বিপাশা। জানিয়েছেন, ১২ দিনের ছুটি কাটিয়ে দেশে ফিরবেন।

এর আগেও পিয়া বিপাশা বিয়ে করেছিলেন। তবে সে সংসার টেকেনি। তার একমাত্র মেয়ে সোহা ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) গ্রেড টুতে পড়ে। এবার বিয়ে করে দেশের বাইরে স্থায়ীভাবে বসবাস করার ইচ্ছে প্রকাশ করেছেন পিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাগদান সারলেন পিয়া বিপাশা

আপডেট সময় : ১০:৩০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯