ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

শিবগঞ্জে ৪ আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২৫২ বার পড়া হয়েছে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় চার আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় দুটি বিদেশি পিস্তল, একটি ৯এমএম পিস্তল, একটি ওয়ান শুটারগান, তিনটি ম্যাগাজিন এবং ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার সকাল ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী এলাকার সাত্তারের আমবাগানের সামনে মাদকবিরোধী অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করে র‌্যাব-৫।

গ্রেফতার মাদক ব্যবসায়ী মো. মজিবুর রহমান (৩২) শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী এলাকার মো. ফজলুর রহমান ছেলে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে ওই এলাকায় অভিযানে যায় র‌্যাব। এ সময় চ্যালেঞ্জ করে অস্ত্র ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে।

সকাল ৬টায় র‌্যাবের একটি দল একই এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, একটি ৯এমএম পিস্তল, একটি ওয়ান শুটারগান, তিনটি ম্যাগাজিন এবং ১৬ রাউন্ড গুলি উদ্ধার করে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. মজিবুর রহমান দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এ ঘটনায় তাকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। জেলায় র‌্যাবের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শিবগঞ্জে ৪ আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

আপডেট সময় : ০২:৪৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯