ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ছবির সংলাপের কারণে পুলিশের ‘নজরদারিতে’ প্রিয়াঙ্কা-ফারহান!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯ ২৫০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

প্রিয়াঙ্কা চোপড়ার নতুন ছবি দ্য স্কাই ইজ পিঙ্ক। সদ্য এর ট্রেলার প্রকাশিত হয়েছে। এই ট্রেলারের একটি সংলাপের কারণে সম্প্রতি মহারাষ্ট্র পুলিশের নজরে পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতার ।

সিনেমায় প্রিয়াঙ্কা ও ফারহানের অনস্ক্রিন কন্যা আয়েশা (জায়রা ওয়াসিম অভিনীত) দুরারোগ্য ব্যাধি Busulfan Lung Disorder-আক্রান্ত এবং ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতির কারণে তার পরিবার আর্থিক সমস্যা নিয়ে লড়াই করে চলেছে বলেও দেখা গেছে ট্রেলারে।

দ্য স্কাই ইজ পিঙ্কে মায়ের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। একটি দৃশ্যে মেজাজ হালকা করার চেষ্টায় ফারহান আখতারকে প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায়, “এক বার আয়েশা ঠিক হো জায়ে, ফির সাথ মে ব্যাংক লুটেঙ্গে।”
মহারাষ্ট্র পুলিশের নজরে এসেছে এই ডায়লগ এবং একটি টুইটে মজার ছলে এই ডাকাতির পর তাদের কী হতে পারে তা বুঝিয়ে দিয়েছেন তারা। মহারাষ্ট্র পুলিশ মজা করে ওই টুইটে লিখেছে, “আইপিসি ধারা ৩৯৩ এর অধীনে জরিমানাসহ সাত বছরের কারাদণ্ড।”

প্রিয়াঙ্কাও কম যান না। বুধবার সকালেই প্রিয়াঙ্কা চোপড়া প্রায় স্বীকারোক্তির ঢঙে একটি টুইট লিখে মহারাষ্ট্র পুলিশকে এর প্রতিক্রিয়ায় লিখেছেন, “ওফফ! হাতেনাতে গ্রেফতার!…প্ল্যান বি সক্রিয় করার সময় এসেছে ফারহান আখতার।”

এদিকে, ফারহান আখতারও পালটা টুইটে লিখেছেন, “হাহাহাহা। আর কখনও ক্যামেরার সামনে এইসব পরিকল্পনা করব না।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ছবির সংলাপের কারণে পুলিশের ‘নজরদারিতে’ প্রিয়াঙ্কা-ফারহান!

আপডেট সময় : ১০:৩৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯