ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

কমলগঞ্জে মহান বিজয় দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮ ৩১২ বার পড়া হয়েছে

শাহাবুদ্দীন, কমলগঞ্জ থেকেঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন ইউনিয়নের শহীদ মিনার, বধ্যভূমি, বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে পতাকা উত্তোলনসহ পুষ্পার্পনের মাধ্যমে ৪৭ তম মহান বিজয় দিবসের কর্মসূচী পালিত হয়েছে।

কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাধ্যমে রোববার সকাল সাতটায় শমশেরনগর বধ্যভূমি, দেওড়াছড়া বধ্যভূমি, কামুদপুর মুক্তিযোদ্ধাদের কবর ও ধলই সীমান্তে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে পুষ্পার্পণ করা হয়। পরে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বেলা ১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, অষ্টম ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট সদস্য পাক হানাদার বাহিনীর গুলিতে শহীদ সিপাহী মোঃ মিজানুর রহমানের মেয়ে মনিরা বেগম। প্রধান শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা নির্মল দাস, জয়নাল আবেদীন, আনন্দ মোহন সিংহ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আজিজুর রহমান, সদস্য সচিব মনজুর আহমদ আজাদ মান্না প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কমলগঞ্জে মহান বিজয় দিবস পালিত

আপডেট সময় : ০৯:০২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮