ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

টি-টোয়েন্টিতে জেতা খুব কঠিন হবে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮ ৪৫৯ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক,
টি-টোয়েন্টি ক্রিকেটের অলিগলি সব চেনা ওয়েস্ট ইন্ডিজের। একমাত্র দল হিসেবে এই সংস্করণে তারা জিতেছে দুটি বিশ্বকাপ। টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নদের হারানোর কাজটা ভীষণ কঠিন হবে বলে শিষ্যদের সতর্ক করে দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ স্টিভ রোডস।

দুই দলের সবশেষ দেখায় ক্যারিবিয়ানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। রোডসের লক্ষ্য এর পুনরাবৃত্তি। তবে অন্য যে কোনো সংস্করণের চেয়ে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হারানো সবচেয়ে কঠিন বলে মনে করেন বাংলাদেশ কোচ।

“টি-টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজের সেরা ফরম্যাট। ওরা এই সংস্করণে বিশ্ব চ্যাম্পিয়ন। ওদের হারানো খুব কঠিন হবে। ওদের আমরা ক্যারিবিয়ানে হারিয়েছিলাম, সেটা ছিল আমাদের জন্য বিশেষ এক জয়। এটা কিছুটা অপ্রত্যাশিত ছিল তবে ছেলেরা ফ্লোরিডায় খুব ভালো করে সিরিজ জিতেছিল।”

ক্যারিবিয়ানে টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশের কাছে অন্য দুই সংস্করণে সিরিজ হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশে এসে হেরেছে টেস্ট ও ওয়ানডে সিরিজ। রোডস মনে করেন, একের পর এক হারে আহত দলটি মরিয়া থাকবে চিত্রটা পাল্টাতে।

“টি-টোয়েন্টি সিরিজের জন্য ওদের দলে নতুন কয়েকজন এসেছে। আমার মনে হয় এই দলটি খুব কঠিন একটি প্রতিপক্ষ হবে। এটা এমন একটা সংস্করণ যা ওরা খুব ভালো করে জানে।”

প্রতিপক্ষকে সমীহ করে সিরিজ জয়ের ছক কষছেন বাংলাদেশের প্রধান কোচ। শিষ্যদের কাছে তার চাওয়া আরেকটি চমক জাগানিয়া পারফরম্যান্স।

“জিততে আমরা নিজেদের সেরাটা দেব। ছেলেরা সব সময় তাই করে। দারুণ সব পারফরম্যান্সে ওরা আমাকে বিস্মিত করে চলেছে। এখন আমরা কিছুটা ধারাবাহিকতা পেয়েছি। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব ভালো খবর।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টি-টোয়েন্টিতে জেতা খুব কঠিন হবে’

আপডেট সময় : ১২:১৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮