ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ঈদের নাটকে জুটি নাঈম-মৌসুমী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ ২৪২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : প্রয়াত সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গানের লাইন ‘তোমাকেই বলে দেবো’। এই লাইন থেকে এবার নামকরণ হলো একটি নাটকের। এটি নির্মাণ করেছেন মাকসুদুর রহমান বিশাল।

আগামী ঈদের জন্য নির্মিত এই নাটকে জুটি হয়েছেন অভিনেতা এফএস নাঈম ও লাক্স তারকা মৌসুমী হামিদ।

সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে ‘তোমাকেই বলে দেবো’র শুটিং শেষ হয়েছে। এটি রচনা করেছেন তানিন রহমান।

নাটকটি নিয়ে এফ এস নাঈম বলেন, ‘এবারের ঈদে যে সংখ্যক নাটকে কাজ করেছি, তার চারগুণ নাটকে কাজ করার ব্যাপারে না করে দিয়েছি। কারণ ভালো গল্পের বাইরে আর কোনো নাটকে অভিনয় করতে আগ্রহী ছিলাম না। ‘তোমাকেই বলে দেবো’ নাটকটি বেশ চমৎকার। এতে কাজ করে ভালো লেগেছে। আশা করছি দর্শক এটি উপভোগ করবেন।’

মৌসুমী হামিদ বলেন, ‘আমি আমাকে ভালোবাসি’। যে নিজেকে ভালোবাসে সে কখনো অন্যের অমঙ্গল কামনা করতে পারে না, এই সংলাপটি এই নাটকের। এমন আরো সুন্দর সুন্দর সংলাপ আছে এই নাটকে যা দর্শককে মুগ্ধ করবে। আমি ‘তোমাকেই বলে দেবো’ নাটকটি নিয়ে খুব আশাবাদী।

‘তোমাকেই বলে দেবো’ আগামী ঈদে একটি বেসরকারি চ্যানেলে এবং মাকসুদুর রহমান বিশালের নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘মাকসুদুর রহমান বিশাল এমআরবিতে প্রচার হবে।

এর আগে একই নির্মাতার ঈদের নাটক ‘অনুভূতি’-তে অভিনয় করেছেন এফ এস নাঈম। সেখানে তার বিপরীতে আছেন সারিকা।

এছাড়া আরও দুটি নাটক নিয়ে হাজির হবেন বিশাল। তার পরিচালনায় ‘আক্ষেপ’ ও ‘অপেক্ষা’ নামের নাটকগুলোও ঈদে দেখতে পাবেন দর্শক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঈদের নাটকে জুটি নাঈম-মৌসুমী

আপডেট সময় : ০৫:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯