ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

৬ বছরের শিশুকে ৬০ বছরের বৃদ্ধের ধর্ষণের চেষ্টা! 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯ ২৩৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের রেল বস্তিতে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে ওই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মামলায় শফিকুল ইসলাম নামে ৬০ বছরের এক বৃদ্ধকে আসামি করা হয়েছে। তিনি রেলবাগান বস্তির মৃত সুলতান আলীর ছেলে। বর্তমানে পলাতক আছেন।

নবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় শফিকুল নামে এক বৃদ্ধ শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে একটি ঘরে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। এতে শিশুটির যৌনাঙ্গে ক্ষতের সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, পরে শিশুটি এই ঘটনা তার মাকে জানালে তিনি বাদী হয়ে রাতেই সদর মডেল থানায় শফিকুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা করেন। শিশুটিকে রাতেই জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শফিকুল পলাতক আছেন।

চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইউনুস নবী জানান, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৬ বছরের শিশুকে ৬০ বছরের বৃদ্ধের ধর্ষণের চেষ্টা! 

আপডেট সময় : ১১:০০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯