ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দেবদাস আসিফ আকবর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ ২৩১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক; 
বাংলা গানের যুবরাজ সংগীতশিল্পী আসিফ আকবর। বহুবছর ধরে মাতিয়ে এসেছেন বাংলা গান দিয়ে। বর্তমানে ঈদুল আযহাকে সামনে রেখে তুমুল ব্যস্ত সময় পার করছেন ‘ও প্রিয়া তুমি কোথায়’ খ্যাত এই গায়ক। ভক্তদের নতুন কিছু চমক দিতে দিন রাত পরিশ্রম করে চলেছেন তিনি।

সম্প্রতি ফেসবুকে ফাঁসির দড়ি গলায় এক সেলফি পোস্ট করে সবাইকে চমকে দিয়েছিলেন আসিফ। এবার তাকে দেখা গেলো ‘দেবদাস’ রূপে।

জানা গেলো, একটি গানের মিউজিক ভিডিওতে দেবদাস রূপে দেখা যাবে আসিফকে। গানটির শিরোনাম ‘দেবদাস’। এতে কণ্ঠ দিয়েছেন আসিফ নিজেই। রাজীব আহমেদ-এর কথায় গানের সুর-সঙ্গীত করেছেন শাহরিয়ার রাফাত। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী।

এ গানটি প্রসঙ্গে আসিফ জানান, মানিকগঞ্জে গানটির শুটিং হয়েছে। গানটি নিয়ে আসছে ধ্রুব মিউজিক স্টেশন।

এছাড়া আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে একাধিক নতুন গান নিয়ে আসছেন আসিফ আকবর। কিছুদিন আগে, ‘তোর কথায় সন্ধ্যা নামে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ। সহশিল্পী হিসেবে আছেন জুলি। আহমেদ রিজভীর কথায় গানটির সুর-সংগীত করেছেন কিশোর দাস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দেবদাস আসিফ আকবর

আপডেট সময় : ০১:১৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯