ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বরিশালে শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯ ৩৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল; 

বরিশালের মুলাদি উপজেলায় ১০ বছ‌রের এক শিশু‌কে ধর্ষণের দায়ে র‌ফিকুল ইসলাম (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আ‌রও দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপু‌রে আসামি রফিকুলের অনুপস্থিতিতে ব‌রিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত র‌ফিকুলের বাড়ি মুলাদি পৌর এলাকায়।

আদালত সূত্র জানায়, মুলাদির ১০ বছর বয়সী ওই শিশুকে ২০০৯ সা‌লের ৭ ডিসেম্বর দুপু‌রে ধর্ষণ করেন র‌ফিকুল ইসলাম। এরপর শিশুটিকে ফেলে রেখে র‌ফিকুল সেখান থেকে পা‌লি‌য়ে যান। শিশুটি বা‌ড়ি‌তে গিয়ে তার বাবা-মা‌কে বিষয়টি জানায়। শিশুটির বাবা বাবা বাদী হয়ে মুলাদি থানায় ওই ঘটনায় রফিকুল ইসলামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা ক‌রেন। ২০১০ সা‌লের ২৩ ফেব্রুয়ারি মুলাদি থানার উপপরিদর্শক (এসআই) জ‌হিরুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল ক‌রেন।

রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি ফ‌য়েজুল হক এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বরিশালে শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৬:৪৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯