ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

প্রেমিকাকে নিয়ে ঢাকায় হাজির দেব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯ ২৭৭ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক; 
কলকাতার সিনেমায় আলোচিত জুটি দেব-রুক্মিনী। তাদের বাস্তব প্রেম নিয়ে মুখরোচক গল্পের শেষ নেই। কখনো কখনো শোনা যায় তারা বিয়ে করে ফেলেছেন। আবার কখনো শোনা যায়, বিয়ের আয়োজন করতে যাচ্ছেন। বিদেশে ছুটি কাটাতে যান তারা। সব মিলিয়ে সব সময় আলোচনায় থাকে প্রেম। এবার প্রেমিকাকে নিয়ে ঢাকার সিনেমা হলে হাজির দেব!

আজ শুক্রবার ঢাকার ‘বলাকা’, স্টার সিনেপ্লেক্স, ‘রাজমনি’, ‘পূরবী’, ‘মধুমিতা’, ‘চিত্রামহল’, ‘অভিষার’, ‘এশিয়া’, ‘বিজিবি’, ‘সেনা’, ‘শাহীন’, ‘আনন্দ’, ‘মুক্তি’, ‘পুনম’, ‘গীত সিনেমা’সহ সারাদেশের মোট ৫৮টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে রাজা চন্দ পরিচালিত দেব-রুক্মিনী অভিনীত ভারতীয় বাংলা সিনেমা ‘কিডন্যাপ’।

ছবিটি আমদানি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। এই প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান বলেন, অর্ধশতাধিক সিনেমা হলে ‘কিডন্যাপ’ মুক্তি দেওয়ার চেষ্টা করছি আমরা। বাংলাদেশে দেব-রুক্মিণীর অনেক ভক্ত আছে। তাদের জন্যই মুক্তি দিলাম ছবিটি। যেহেতু আমাদের দেশে সিনেমার সংখ্যা কমে যাচ্ছে, তাই আমরা চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি ভারতের নতুন বাংলা ছবি এখন থেকে নিয়মিত আমদানি করব।’

জানা গেছে, নারী পাচার নিয়ে ‘কিডন্যাপ’ ছবিটির কাহিনী এগিয়েছে। মূখ্যমন্ত্রীর মেয়েকে অপহরণ করে নারী পাচারকারীরা। তাদের মুখোশ উন্মোচন করতে এক নারী সাংবাদিক আদা-জল খেয়ে নেমে পড়ে। কিন্তু একসময় সে-ও নারী পাচারকারী চক্রের খপ্পড়ে পড়ে যায়। ওই নারী সাংবাদিককে উদ্ধার করতে মিশনে নামে দেব।

গেল ঈদে কলকাতায় মুক্তি পায় ছবিটি। সেখানে বেশ ভালো ব্যবসাও করে। এবার দেখার পালা বাংলাদেশের দর্শক ছবিটি দেখেন কী না। এতে দেব’রুক্মিণী ছাড়াও অভিনয় করেছেন চন্দন সেন, শ্রীপর্ণা সেন, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ৷ ছবির সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি ৷ ছবিটি দেব নিজেই প্রযোজনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রেমিকাকে নিয়ে ঢাকায় হাজির দেব

আপডেট সময় : ১২:২৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯