ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

নায়িকা সোনাক্ষীকে খুঁজ পাচ্ছেনা পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯ ২৪৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক; 
বলিউডের জনপ্রিয় নায়িকা সোনাক্ষী সিনহার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের খবর অনেকেরই জানা। এক ব্যক্তির ২৪ লাখ টাকা নিয়ে নাকি উধাও হয়ে গেছেন তিনি। ভারতের মুরাদাবাদের বাসিন্দা প্রমোদ শর্মা গেল বছর অভিযোগ করেছিলেন, তার অনুষ্ঠানে আসার প্রতিশ্রুতি দিয়েও হাজির হননি সোনাক্ষী। এর জন্য এই নায়িকাকে ২৪ লাখ টাকা পরিশোধ করা হয়েছিল আগেই।

দিল্লির একটি অনুষ্ঠানে যাওয়ার কথা দিয়েও পরে আর এই অনুষ্ঠানে যোগ দিবেন না বলে জানান সোনাক্ষী।
এরপর দাবাং গার্লের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করেছিলেন প্রমোদ শর্মা। তারই তদন্তে গতকাল বৃহস্পতিবার মুরাদাবাদ পুলিশ গিয়ে হাজির হলো মুম্বাইয়ে সোনাক্ষী সিনহার বাড়িতে।

তবে সেই সময় বাড়িতে ছিলেন না সোনাক্ষী সিনহা। কয়েক ঘণ্টা অপেক্ষা করার পর পুলিশ ফিরে আসে। আজ শুক্রবার আবারও পুলিশ সোনাক্ষীর বাড়িতে যাবে বলে জানা গেছে।

এই নায়িকার মুখপাত্র দাবি করেন, সোনাক্ষীর ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই মামলা করা হয়েছে। ওই ব্যাক্তি বলেন ‘৯ বছরের কেরিয়ারে সম্পূর্ণ সততার সঙ্গে কাজ করেছেন সোনাক্ষী। এই লোকটা যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন।’

প্রসঙ্গত, সোনাক্ষী সিনহার প্রথম ছবি ছিল ‘দাবাং’ আর প্রথম নায়ক সালমান খান। বলিউডে ঝড় তুলেই তার উপস্থিতি জানান দিয়েছিলেন। চলচ্চিত্রে তার অভিষেক রীতিমতো রাজকীয়ভাবেই হয়। এরই মধ্যে বলিউডে তার জায়গাটাও বেশ পাকাপোক্ত হয়ে গেছে। এরপর বেশ কিছু সিনেমাতে অভিনয় করে চমক দেখিয়েছেন এই নায়িকা। শিগগিরই দাবাং থ্রি ছবির শুটিং শুরু করবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নায়িকা সোনাক্ষীকে খুঁজ পাচ্ছেনা পুলিশ

আপডেট সময় : ১২:২৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯