ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

চার বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষককে গণধোলাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯ ২৮৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি গাইবান্ধা; 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আম খাওয়ানোর লোভ দেখিয়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোকাব্বের আলী (৪৫) নামের একজনকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শনিবার সকালে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের এ ঘটনা ঘটে। আটক মোকাব্বের আলী ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, শনিবার সকালে লম্পট মোকাব্বের আম খাওয়ানোর কথা বলে চার বছরের এক শিশুকে নিজ শয়ন কক্ষে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে পাশের বাড়ির লোকজন হাতেনাতে ধর্ষককে আটক করে ও শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। ঘটনাটি মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষককে আটক করে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত মিলেছে। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে গাইবান্ধা জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

ধর্ষক মোকাব্বের হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আগামীকাল রোববার তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চার বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষককে গণধোলাই

আপডেট সময় : ০৮:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯