ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

৯৬৮০ জন কনস্টেবল নেবে বাংলাদেশ পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯ ৫৩৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |

ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৯ হাজার ৬৮০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। এর মধ্যে ৬ হাজার ৮০০ জন পুরুষ ও ২ হাজার ৮৮০ জন নারীকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

এসএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের ন্যূনতম জিপিএ ২.৫ অথবা সমমান থাকতে হবে।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটায় পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩১ ইঞ্চি হতে হবে। এ ছাড়া উপজাতীয় কোটায় পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের জন্য সব কোটায় উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে। প্রার্থীদের ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করা হবে।

বয়স

আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১ জুন ২০১৯ তারিখে ১৮ থেকে ২০ বছর (জন্ম তারিখ সর্বনিম্ন ২ জুন ২০০১ হতে সর্বোচ্চ ২ জুন ১৯৯৯) হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ১ জুন ২০১৯ তারিখে বয়স ১৮ হতে ৩২ বছর (জন্ম তারিখ সর্বনিম্ন ২ জুন ২০০১ হতে সর্বোচ্চ ২ জুন ১৯৮৭) পর্যন্ত হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে ১ জুন ২০১৯ তারিখে বয়স ১৮ হতে ২০ বছর (জন্ম তারিখ সর্বনিম্ন ২ জুন ২০০১ হতে সর্বোচ্চ ২ জুন ১৯৯৯ পর্যন্ত হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি/সমমানের সার্টিফিকেটে উল্লেখিত জন্ম তারিখই চূড়ান্ত বলে গণ্য হবে। শুধু অবিবাহিত নারী ও পুরুষরা আবেদন করতে পারবেন।

কোটা পদ্ধতি

প্রার্থী নির্বচানে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোটা পদ্ধতি (সাধারণ, মুক্তিযোদ্ধা, আনসার ও ভিডিপি, এতিম, পোষ্য এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইত্যাদি কোটা) অনুসরণ করা হবে।

নির্বাচন পদ্ধতি

ক. প্রতি জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদে কোটার অনুকূলে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের প্রাথমিকভা্বে নির্বাচিত করা হবে।

খ. পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক ও স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য বিবেচিত হলে প্রার্থীকে প্রশিক্ষনের জন্যে প্রাথমিকভাবে মনোনীত করা হবে। উল্লেখ্য পুলিশ ভেরিফিকেশন ফর্মে কোনো তথ্য গোপন অথবা মিথ্যা তথ্য প্রদান করা হলে চূড়ান্ত প্রশিক্ষণের জন্যে মনোনয়ন প্রদান করা হবে না।

বেতন ও ভাতা

প্রশিক্ষণ সাফল্যের সাথে সমাপ্তির পর ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১৭ তম গ্রেড অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বেতন দেয়া হবে সর্বসাকুল্যে নয় হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা। এ ছাড়া ভাতা ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে সংশ্লিষ্ট জেলার পুলিশ লাইন্স মাঠে হাজির থাকতে হবে। আবেদনের সময় বিজ্ঞাপনে উল্লেখিত কাগজপত্র সঙ্গে আনতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৯৬৮০ জন কনস্টেবল নেবে বাংলাদেশ পুলিশ

আপডেট সময় : ১০:৪১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯